যশস্বী-ধ্রুব জুরেলের জোড়া অর্ধশতরান, গুজরাতকে ২১১ রানের লক্ষ্য দিল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: যশস্বী জয়সোয়াল ও ধ্রুব জুরেলের জোড়া অর্ধশতরানের সুবাদে শনিবার (৪ এপ্রিল) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোরের ইনিংস গড়ল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে রিয়ান পরাগের দল। গুজরাতের হয়ে কাগিসো রাবাডা ৪২ রানে দুই উইকেট নিয়েছেন।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও বৈভব সূর্যবংশী। দুজনের হাতে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে দিশেহারা হয়ে পড়েন মোহাম্মদ সিরাজরা। পাওয়ার প্লে’তে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান তোলে রাজস্থান। তবে পাওয়ার প্লে’র পরের ওভারেই রশিদ খানের বলে সাজঘড়ে ফেরেন বৈভব। আউটের আগে ১৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এর পর যশস্বী জয়সোয়াল ও ধ্রুব জুরেল দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ১০.১ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৩২ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন যশস্বী। তবে অর্ধশতরানের পরেই কাগিসো রাবাডার বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন। ৩৬ বলে ৫৫ রান করেন।

চার নম্বরে নেমে তেমন সুবিধা করতে পারেননি রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। চার বলে আট রান করে ফেরেন তিনি। অধিনায়ক ফেরার পরে সিমরান হেইটমায়ারকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ধ্রুব জুরেল। দুজনে দলকে দেড়শো রানের গণ্ডি পার করান। ১৬তম ওভারে অশোক শর্মার বলে ফেরেন হেইটমায়ার (৮ বলে ১৮)। পরের ওভারে ফেরেন ডোনোভান ফেরেইরা (১)। তাঁকে সাজঘরের পথ দেখান রাবাডা। ব্যক্তিগত ৪২ রানে জীবন পান ধ্রুব জুরেল। ১৭তম ওভারে  তাঁর সহজ ক্যাচ ফেলে দেন মোহাম্মদ সিরাজ। জীবন ফিরে পেয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন জুরেল। ১৮.৪ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান। শেষ ওভারে মোহাম্মদ সিরাজের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন জুরেল। তৃতীয় বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। সাজঘরের পথ ধরার আগে করেন ৪২ বলে ৭৫। শেষ পর্যন্ত ২১০ রানে থামে রাজস্থানের ইনিংস। রবীন্দ্র জাদেজা ৭ ও জোফ্রা আর্চার ১ রানে অপরাজিত থাকেন।

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর