ঘরের মাঠে ফের হার গুজরাতের, ৯ উইকেটে জিতল বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘরের মাঠে ফের হার মানতে হল গুজরাত টাইটান্সকে। রবিবার আহমেদাবাদে গুজরাতকে ২৪ বল বাকি থাকতেই হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শতরান করেন উইল জ্যাকস। বিরাট কোহলি, উইল জ্যাকসের জুটি বেঙ্গালুরুকে জয় এনে দেয়।

এদিন ২০১ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন বিরাট কোহলি। চার ওভারের মধ্যেই ৪০ রান করে ফেলে বেঙ্গালুরু। ৪০ রানের মাথায় সাই কিশোরের বলে আউট হয়ে যান অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। এরপর অবশ্য দলকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও উইল জ্যাকস। কখনও এক-দুই আবার কখনও চার-ছয় মেরে দলকে এগিয়ে নিয়ে যান জ্যাক উইলস। মাত্র ৪১ বলে শতরান করেন জ্যাক। এই শতরানের মধ্যে রয়েছে ৫টি চার ও ১০টি ছয়। দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে বিরাটের অবদানও কম ছিল না। বিরাটও ৪৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। এই ৭০ রানের মধ্যে রয়েছে ৬টি চার ও ৩টি ছয়। এদিন বিরাট ও জ্যাকসের জুটিকে ভাঙতে পারেনি গুজরাতের বোলাররা। দুজনের মিলে ১৬৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

এদিন গুজরাতের কোনও বোলাররাই তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। আজমাতুল্লা ওমরজাই, রশিদ খান, সন্দীপ ওয়ারিওর, কোনও বোলাররাই বিরাট, জ্যাকসকে রুখতে পারেনি। এদিন গুজরাতের বিরুদ্ধে জিতলেও পয়েন্ট তালিকায় ওপরে উঠতে পারেনি বেঙ্গালুরু।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর