আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সর্বকনিষ্ট গ্র্যান্ড মাস্টার হিসাবে ইতিহাস গড়ল গুকেশ

নিজস্ব প্রতিনিধি : বিশ্বনাথ আনন্দের পর নজির গড়তে চলেছেন আরও এক ভারতীয় দাবাড়ু। বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে ক্যানডিডেট দাবা প্রতিয়োগিতা জিতেছেন ডোম্মারাজু গুকেস। ১৭ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ান ডিং লরেনকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেলেন তিনি। গুকেসই সবচেয়ে কম বয়সি খেলোয়াড় যিনি সুযোগ পাচ্ছেন। স্বভাবতই গুকেসের সাফল্য কামনায় টুইট করেছেন বিশ্বের সেরা দাবাড়ু বিশ্বনাথ আনন্দও।

গ্র্যান্ডমাস্টার ডোম্মারাজু গুকেসকে খেলতে হবে বিশ্ব চ্যাম্পিয়ান চিনের ডিঙ লিরেনের সঙ্গে। গুকেসের এভাবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছোনো মোটেও সহজ কাজ ছিল না। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবাড়ু হিকারু নাকামুরার বিরুদ্ধে ১৪ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্ট সংগ্রহ করে গুকেস। এই প্রতিযোগিতায় পাঁচটি জয় পায় এই তরুণ ভারতীয় দাবাড়ু। একমাত্র অ্যালিরেজা ফিরৌজার বিরুদ্ধে হেরে যান তিনি। ইতিমধ্যে গুকেসের সাফল্য কামনা করে টুইট করেছেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ান দাবাড়ু বিশ্বনাথ আনন্দ। তিনি জানান, ‘সর্বকনিষ্ট চ্যালেঞ্জার হিসাবে গুকেসকে স্বাগত। যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে গুকেস খেলেছে, তাতে আমি ব্যক্তিগতভাবে খুবই গর্বিত। আমি চাই, ও যেন ওর খেলাটাকে ঠিকভাবে উপভোগ করতে পারে।‘

উল্লেখ্য, মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার খেতাবটি অর্জন করেছিল গুকেস। গত বছর হাংঝাউয়ে এশিয়ান গেমসে সিলভার মেডেল পান গুকেস। এবার ক্যানডিডেট চেস টুর্নামেন্ট জেতার সুযোগ এল তাঁর সামনে।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ