ইজরায়েল ও পাকিস্তানের মধ্যে কোনও পার্থক্য নেই, কাবুলে হামলায় গর্জে উঠলেন আফগান ক্রিকেটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান। তাতেই মৃত্যু হয়েছে ৪০০ জনের । আহত হয়েছেন আরও ২৫০ জন। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬৯ জন আফগান নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার পর এটিই আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলা। পাকিস্তানের এই প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। আফগানিস্তানের ফাস্ট বোলার নবীন-উল-হক, যিনি ১৫টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন, একটি ফেসবুক পোস্টে ইরানের ওপর ইজরায়েলের সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে পাকিস্তানকে ইজরায়েলের সঙ্গে তুলনা করেছেন।

আইপিএল দল লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা নবীন ফেসবুক পোস্টে লিখেছেন, “ইজরায়েল এবং পাকিস্তানি শাসনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া কঠিন।” অন্যান্য আফগান ক্রিকেটাররাও পাকিস্তানি বিমান হামলায় প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন, বিশেষ করে পবিত্র রমজান মাসে এই হামলা চালানো নিয়ে উগড়ে দিয়েছেন ক্ষোভ। রশিদ খান এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কাবুলে পাকিস্তানি বিমান হামলায় সাধারণ হতাহতের সর্বশেষ খবরে আমি গভীরভাবে মর্মাহত। ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত সাধারণ মানুষের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা একটি যুদ্ধাপরাধ।” তিনি আরও লেখেন, “মানব জীবনের প্রতি এই চরম অবহেলা, বিশেষ করে পবিত্র রমজান মাসে, জঘন্য এবং অত্যন্ত উদ্বেগজনক। এটি কেবল বিভেদ ও ঘৃণাকেই উস্কে দেবে। আমি জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোকে এই সাম্প্রতিক নৃশংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে আহ্বান জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমার আফগান জনগণের পাশে আছি। আমরা এই ক্ষত সারিয়ে তুলব এবং একটি জাতি হিসেবে ঘুরে দাঁড়াব। আমরা সবসময়ই তা করি। ইনশাআল্লাহ!”

FB post

হামলার ঘটনার পর আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ নবীও মুখ খুলেছেন। তিনি বলেছেন, “রাতে কাবুলের একটি হাসপাতালে আশা নিভে গেল। পাকিস্তানি সামরিক বাহিনীর বোমা হামলায় চিকিৎসা করতে আসা তরুণরা নিহত হয়েছেন। মায়েরা ফটকের বাইরে অপেক্ষা করছিলেন, ছেলেদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে তাদের জীবন অকালে শেষ হয়ে গেল।” 

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার