পাণ্ড্যর হাতঘড়ির দাম এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্যের আট গুণ

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির চূড়ান্ত পর্ব সারছেন অংশগ্রহণকারী দেশগুলির খেলোয়াড়রা। তার মধ্যেই ভারতীয় দলের অনুশীলনে দেখা মিলল এক আশ্চর্য জিনিস। ভারতীয় দলের অন্যতম তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে বিখ্যাত রিচার্ড মিলের এক দামী ও আধুনিক সংস্করণের ঘড়ি পরে অনুশীলন করতে দেখা গিয়েছে। সেই ঘড়িটির মডেল আরেম ২৭-০৪ এবং দাম ভারতীয় মূল্যে প্রায় ২০ কোটি টাকা। মজার বিষয়,  এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসাবে পাবে ৩ কোটি ৬৪ লাখ।  হার্দিকের ওই ঘড়িটির দাম এই প্রাইজমানির প্রায় আট গুণ বেশি।

গোটা পৃথিবীতে এই ঘড়িটির মাত্র ৫০ টি সংস্করণই বর্তমান।সুইজারল্যান্ডের এই বিশিষ্ট ঘড়ি নির্মাতা সংস্থা তাদের এই বিলাসবহুল ঘড়িটি বানিয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদালকে সঙ্গে নিয়ে। যদিও ঘড়ির প্রতি পাণ্ড্যর প্রেম নতুন কিছু নয়। আগেও এই একই সংস্থার অন্য একটি মডেল, আরএম ২৭-০২ তার হাতে দেখা গিয়েছিল। সেই ঘড়িটির দামও প্রায় ৯ কোটি টাকা। হার্দিকের বিলাসবহুল জীবনযাপনের ছবি আগেও দেখা গিয়েছে। এ বিষয় নিয়ে তিনি সমাজমাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি তাকে নটুন ‘হেয়ারকাট’ এও লক্ষ্য করা গিয়েছে। সেই ছবি তিনি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। এবারের এশিয়া কাপেও তাকে দেখা যাবে নতুন ‘ব্লন্ড’ চুলের বাহারে।

চলতি এশিয়া কাপে অংশগ্রহণ করতে চলেছে মোট আটটি দেশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান এবং হংকং। ভারতের প্রথম ম্যাচ আগামিকাল (১০ সেপ্টেম্বর)বুধবার। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবেন সূর্যকুমার যাদবরা। পরবর্তী ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর)।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা