ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় ক্রিকেট দলে হার্দিক পাণ্ডিয়ার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য ফের খারাপ খবর। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতির মাঝেই নতুন করে পায়ের সমস্যায় পড়েছেন ভারতীয় অলরাউন্ডার। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে (CoE) ট্রেনিংয়ের সময় তাঁর পায়ে হালকা চোট লেগেছে। এর পর আপাতত তাঁকে বোলিং বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এই চোটের কারণে ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের টি-২০ সিরিজে হার্দিকের ফেরা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।  সূত্রের খবর, হার্দিক সম্প্রতি ব্যাটিং এবং মুভমেন্ট নিয়ে কোনও বড় সমস্যায় ছিলেন না। বরং দ্রুত গতিতে ট্রেনিং করছিলেন তিনি। কিন্তু নতুন করে পায়ে সমস্যা দেখা দেওয়ায় তাঁর প্রত্যাবর্তনের পরিকল্পনায় ধাক্কা লেগেছে। খুব শীঘ্রই তিনি ফের বোলিং শুরু করতে পারেন বলে জানা গেলেও, আফগানিস্তান সিরিজের জন্য প্রয়োজনীয় ম্যাচ-ফিটনেস অর্জন করা কঠিন হতে পারে। হার্দিকের চূড়ান্ত অবস্থান নির্ভর করবে CoE-এর মেডিক্যাল ও ফিটনেস টিমের ‘অল ক্লিয়ার’-এর উপর। আফগানিস্তান সিরিজের জন্য ভারতীয় দল চলতি সপ্তাহেই ঘোষণা হওয়ার কথা রয়েছে। ফলে নির্বাচকদের সামনে সময়ও খুব বেশি নেই। নির্ধারিত সময়ের মধ্যে হার্দিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তাঁকে তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে যেতে পারেন। 

আরও পড়ুন: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? নতুন আবেদনকারীদের টাকা মিলবে কবে, জানুন স্ট্যাটাস চেকের নিয়ম

গত ২৪ মে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন হার্দিক। ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল ৮ মার্চ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। এরপর চোটের কারণে একাধিক সিরিজে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। এবার নতুন চোট তাঁর আন্তর্জাতিক প্রত্যাবর্তন আরও পিছিয়ে দিতে পারে।  তবে ভারতীয় শিবিরে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে জসপ্রীত বুমরাহর আফগানিস্তান সিরিজে খেলা এখনও নিশ্চিত নয়।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস