সিরিজ হারকে ইতিবাচকভাবে দেখছেন পান্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-২ ব্যবধানে হারের পরেও ইতিবাচক সুর শোনা গেল অধিনায়ক হার্দিক পান্ডিয়ার গলায়। সামনেই এশিয়া কাপ ও একদিনের বিশ্বকাপ। এ কথা মাথ্যয় রেখেই হার্দিক বলেছেন, দলের মানসিকতা তৈরির জন্য মাঝে মাঝে হার ভাল। এতে দলকে আরও মানসিকভাবে শক্ত তৈরি করা যায়।

প্রথমে ২-০ ব্যবধানে পাচ ম্যাচের সিরিজে হেরে পিছিয়ে থেকেও পরপর দুটি ম্যাচ জিতে সিরিযে সমতা ফেরায় ভারত। কিন্তু রবিবার লডারহিলে ৮ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করে পান্ডিয়ার দল। অনেকদিন পর কোনও সিরিজে হেরে গেল টিম ইন্ডিয়া। এদিনের হারের প্রসঙ্গে হার্দিক বলেন, ‘টি-টোয়েন্টিতে ঠিক কী করা উচিত, তা বোঝার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় আছে। তাই মাঝে মাঝে হারও ভাল। এর থেকে অনেক কিছু শেখার আছে। যেটি ভুল হয়েছে, সেটি আড়াল হয় না। আমার মনে হয় এর একটা ইতিবাচক দিক আছে। দল হিস্বেবে আমরা অনেক কিছু শিখেছি। যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে।’

পান্ডিয়া আরও বলেন, ‘সব সময় জেতার কথা মাথায় রাখলে হয় না। হার থেকে যে শিক্ষাটা পেলাম, সেটাও মনে রাখতে হবে। দ্বিপাক্ষিক সিরিজে একটা-দুটো সিরিজ হারলে কিছু হয় না। এটা মনে রাখতে হার থেকে উঠে দাঁড়ানোটাই চ্যালেঞ্জিং।’ তবে হার্দিক যতই ইতিবাচক থাকুন না কেন, সমালোচকদের মতে পান্ডিয়ার জমানায় হার নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে