সাপের ছোবল খেয়ে সেই সরীসৃপকে নিয়েই হাসপাতালে হাজির যুবক! হইচই কাণ্ড হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাপের কামড় খাওয়ার পর সাধারণত দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে যান আক্রান্তেরা। কিন্তু উত্তরপ্রদেশের বাঁদায় ঘটল একেবারে অন্য রকম ঘটনা। যে সাপটি তাঁকে কামড়েছিল, সেটিকে হাতেই নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন এক যুবক। তাঁর হাতে জীবন্ত সাপ দেখে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান।

জানা গিয়েছে, ঘটনাটি বাঁদা শহরের কোতোয়ালি এলাকার কেওটরা অঞ্চলের। সোমবার সন্ধ্যায় ওই যুবককে সাপে কামড়ায়। এর পর তিনি দেরি না করে বাঁদা জেলা হাসপাতালে পৌঁছন। তবে সকলকে অবাক করে দিয়ে সঙ্গে নিয়ে যান সেই জীবন্ত সাপকেও। যুবকের হাতে সাপ দেখে হাসপাতালে উপস্থিত রোগী ও তাঁদের পরিজনেরা ভিড় জমাতে শুরু করেন। পরিস্থিতি বুঝে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা প্রথমেই যুবককে সাপটিকে হাসপাতাল চত্বরের বাইরে ছেড়ে আসার পরামর্শ দেন। তাঁদের আশঙ্কা ছিল, সাপটি হাসপাতালের ভিতরে বা চত্বরে ছেড়ে দেওয়া হলে অন্য রোগী ও তাঁদের পরিজনদের বিপদের আশঙ্কা তৈরি হতে পারে। কিন্তু প্রথমে সাপটিকে ছাড়তে রাজি হননি ওই যুবক। তাঁকে বোঝানোর চেষ্টা করেন স্বাস্থ্যকর্মীরা। বেশ কিছু ক্ষণ ধরে বুঝিয়ে বলার পর শেষ পর্যন্ত সাপটিকে একটি বাক্সের মধ্যে রাখতে রাজি হন তিনি। তবে বাক্সটি নিজের কাছেই রেখে দেন যুবক।

আরও পড়ুনঃ আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

বাঁদা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পি কে গুপ্ত জানান, সাপে কামড়ানোর পর চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন ওই যুবক। তবে তিনি একা আসেননি, সঙ্গে নিয়ে এসেছিলেন একটি জীবন্ত সাপ। চিকিৎসকের দাবি, যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। বর্তমানে তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে ওই যুবক।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক