রাতভর অভিযানে সাফল্য! ভোরে পাণ্ডবেশ্বরের খনি থেকে উদ্ধার ১২ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১২ ঘণ্টার টানা অভিযানের পর অবশেষে স্বস্তি। পাণ্ডবেশ্বরের কুমোরডিহি কোলিয়াড়িতে খনির ভিতরে আটকে পড়া ১২ জন শ্রমিককেই নিরাপদে উদ্ধার করল ইসিএল। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে তাদের খনির বাইরে বের করে আনা হয়। পরে শারীরিক পরীক্ষার জন্য প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, উদ্ধার হওয়া শ্রমিকদের প্রত্যেকেই সুস্থ রয়েছেন।

জানা গিয়েছে, সোমবার বিকেলে পাণ্ডবেশ্বরের কুমোরডিহি কোলিয়াড়িতে কাজ চলাকালীন বিপত্তি ঘটে। শ্রমিকদের খনির ভিতরে নামানো ও বাইরে নিয়ে আসার জন্য ব্যবহৃত ডুলি আচমকাই রোলারে আটকে যায়। ফলে ভূগর্ভে আটকে পড়েন ১২ জন শ্রমিক। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও খনি কর্তৃপক্ষ। শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর বক্তব্য ছিল, খনির ভিতরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাঁদের কাছে খাবারও পৌঁছে দেওয়া হয়েছে। দ্রুত সকলকে নিরাপদে বাইরে বের করে আনার চেষ্টা চলছিল। অন্যদিকে, গোটা পরিস্থিতির উপর নজর রাখছিলেন মুখ্যমন্ত্রীও। ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রাথমিকভাবে তাদের কাছে খবর এসেছে যে লিফটের যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটেছে। তবে খনির ভিতরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং বায়ু চলাচল স্বাভাবিক রয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামতির কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। শ্রমিকরা যাতে নিরাপদে ফিরে আসেন, সেই প্রার্থনাও করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

উদ্ধার অভিযান সফল হলেও কোলিয়াড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রমিকদের একাংশের অভিযোগ, ডুলি নিয়ে মাঝেমধ্যেই সমস্যা তৈরি হয়। কখনও ডুলি আটকে যাওয়া, আবার কখনও ছিঁড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁদের। ফলে যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বাঁকুড়া থেকে এক বাসেই সোজা উত্তরবঙ্গ, দীপাবলীতে দারুণ উপহার SBSTC’র

দু’মাসের মধ্যেই তারাপীঠের হোটেলে ফের অগ্নিকাণ্ড, ভোররাতে তুমুল আতঙ্ক

সবরমতী সেন্ট্রাল জেলের বিশেষ ব্লকে সরানো হলো গ্যাংস্টার লরেন্সকে, কেন এই সিদ্ধান্ত?

ঘূর্ণিঝড় অর্ণবের জের, ওড়িশাগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

গুরুদ্বার থেকে বেরোতেই এলোপাথাড়ি গুলি, পঞ্জাবে খুন আপ সরপঞ্চের ছেলে

বেহুঁশ কিশোরীর উপর পাশবিক অত্যাচার! গাইঘাটায় এনকাউন্টারের আগে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃতের

ইছামতীর চর থেকে অবৈধভাবে সাদা বালি তোলার অভিযোগে আটক ৬, বাজেয়াপ্ত দশটি নৌকো

সাপের ছোবল খেয়ে সেই সরীসৃপকে নিয়েই হাসপাতালে হাজির যুবক! হইচই কাণ্ড হাসপাতালে

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

রাতভর অভিযানে সাফল্য! ভোরে পাণ্ডবেশ্বরের খনি থেকে উদ্ধার ১২ শ্রমিক

পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন