‘ওর শরীরে যেন AI চিপ বসানো আছে’, বৈভবের খেলায় মুগ্ধ পাক ক্রিকেট বিশেষজ্ঞ

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ১৫ বছর কিন্তু এমন ব্যাটিং করছেন ক্রিকেট বিশ্বে যা কার্যত বিরল।   অসম্ভবকেই সম্ভব করে দেখাচ্ছেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী।  চলতি আইপিএল মরশুমের শুরু থেকেই একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বৈভব । ধারাবাহিকভাবে রান করে   বর্তমানে  শীর্ষ রানসংগ্রাহকদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি । সেই সঙ্গেই  অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়েও অন্যতম দাবিদার হয়ে উঠেছেন। এবার ভারতীয় এই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ নোমান নিয়াজকে।   

রাজস্থান রয়্যালসের এই ওপেনার বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে যেভাবে সহজে ছক্কা হাঁকাচ্ছেন, তা দেখে বিস্মিত ক্রিকেটপ্রেমীরা।  অনেকেই প্রশ্ন তুলছেন এত কম বয়সে এমন পারফরম্যান্স কি আদৌ সম্ভব? এই বিস্ময় বালককে নিয়ে পাকিস্তানে একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ক্রিকেট বিশেষজ্ঞ নোমান নিয়াজ মজা করে বলেন, “ওই ছেলেটা অসাধারণ! ওকে তো কোনো ল্যাবে পাঠানো উচিত, ওর শরীরে সম্ভবত কোনো এআই চিপ বসানো আছে। ও একেবারে অবিশ্বাস্য, ভাই। আমার অনেক আশা  রয়েছে। কী অসাধারণ একজন খেলোয়াড় সে।”      

সূর্যবংশীর ব্যাটিং নৈপুণ্যে বিস্মিত হয়ে নিয়াজ বললেন, “আমার মনে হয় ও হায়দরাবাদের বিপক্ষে একটু ধীরগতিতে খেলেছে, ওর স্ট্রাইক-রেট ৩০০ হওয়া উচিত ছিল।” এর পরেই তিনি বলেছেন, “আচ্ছা, চিকিৎসাগতভাবে, যখন আপনার বয়স ১৮ বছর হয়, তখন আপনার পুরো শরীর একটি আকার নিতে শুরু করে। আপনার কাঁধ গোলাকার হয়, পেশী গঠিত হয়, ট্রাইসেপস, বাইসেপস এবং আপনার কোর শক্তিশালী হয় কারণ আপনার শরীরে টেস্টোস্টেরন নামক হরমোনের সর্বোচ্চ প্রবাহ থাকে।” এই কথা বলেই তিনি আগামী দিনে সূর্যবংশী আরও কতটা উন্নতি করতে পারে, তা নিয়ে মন্তব্য করেন। পাক বিশেষজ্ঞ বলেন, “তার বয়স ১৬ বছর। যখন তার জন্ম হয়েছিল, বিরাট কোহলি ততদিনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলেন। তিনি আগেই জিতেছিলেন। এখন, আপনি তার মধ্যে কী দেখতে পান? আমি এই পার্থক্যটা খুঁজে বের করার চেষ্টা করেছি। তার খুব বেশি কৌশল নেই। এটা তার শক্তি নয়, বরং তার কৌশলই তাকে এভাবে খেলতে সাহায্য করে। খেলার সময় তার কব্জি একটি বড় বিষয়।”  

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি