মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন পাক পেসার, কেমন আছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: সিলেট টেস্টের প্রথম দিনেই ঘটল এক উদ্বেগজনক ঘটনা। এক মুহূর্তে থমকে গেল গোটা মাঠ। বাংলাদেশের ইনিংসের শুরুতেই ক্যাচ ধরতে গিয়ে গুরুতরভাবে আঘাত পেলেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার হাসান আলি। মুহূর্তের মধ্যেই দ্রুত মাঠে আসে চিকিৎসক দল। পরিস্থিতি বুঝে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পরে পাকিস্তান শিবিরে।

শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। নতুন বলে আক্রমনে এসে শুরু থেকেই গতি ও সুইং দিয়ে চাপ তৈরি করছিলেন হাসান আলি। ইনিংসের অষ্টম ওভারে ঘটনাটি ঘটে। ওই ওভারের পঞ্চম বলে অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম সোজা বোলারের দিকেই ক্যাচ তুলে দেন। ডান পাশে ডাইভ দিয়েও ক্যাচটি নিতে পারেননি হাসান। তখনই পিচের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পিচেই কিছুক্ষণ শুয়ে ছিলেন। এরপর চিকিৎসকেরা দ্রুত মাঠে এসে প্রাথমিক পরীক্ষা করেন এবং তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে যান। 

আরও পড়ুন: IPL-এর মাঝেই বড় অঙ্কের পুরস্কার পেলেন ঈশান কিশন,কে দিল এই সম্মান?

হাসান আলির অসমাপ্ত ওভারের শেষ বলটি করেন সালমান আগা। তবে পাকিস্তান শিবিরের জন্য স্বস্তির খবর, প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর হাসান আবার মাঠে ফিরে আসেন। ইনিংসের ১৬ তম ওভারে তাঁকে ফের মাঠে দেখা যায়। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পাকিস্তানের সমর্থকরা।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১