IPL-এর মাঝেই বড় অঙ্কের পুরস্কার পেলেন ঈশান কিশন,কে দিল এই সম্মান?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএলের মাঝেই বিশাল অঙ্কের অর্থপ্রাপ্তি  ঈশানের। ক্রিকেট মাঠে যখন চার-ছক্কার ঝড়, ঠিক তখনই আরেকটি বড় সম্মান পেলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিশন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অবদানের জন্য উইকেটরক্ষক-ব্যাটারকে পুরস্কার দিল বিহার সরকার।

ঈশান কিশন যদিও ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে খেলেন, তবে তাঁর শিকড় জড়িয়ে আছে বিহারের মাটির সঙ্গে। অবিভক্ত বিহারের নওয়াদা জেলায় জন্ম তাঁর, শৈশব কেটেছে পাটনায়। সেই পরিচয়কেই সামনে এনে বিহার সরকার তাঁকে ‘ভূমিপুত্র’ হিসেবে সম্মানিত করল। পাটনায় গিয়ে বিহার সরকারের কাছ থেকে পেলেন বিশেষ সম্মান, ১ কোটি টাকার চেক এবং স্মারক। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয় তাঁকে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিজে ঈশানকে স্বাগত জানান তাঁর দফতরে। পরে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ঈশান কিশন একজন প্রতিভাবান ব্যাটার এবং বিহারের ভূমিপুত্র। বিশ্বজয়ে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে ১ কোটি টাকার চেক দিয়ে সম্মানিত করা হয়েছে।”

আরও পড়ুনঃ আইপিএলের মাঝেই কি দ্বিতীয়বার ছাদনাতলায় হার্দিক? জোর জল্পনা নেটদুনিয়ায়

বিশ্বকাপে ঈশানের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ৯ ম্যাচে তিনি করেন ৩১৭ রান, যার ফলে তিনি ছিলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং তিনি হন ম্যাচসেরা। শুধু আন্তর্জাতিক মঞ্চেই নয়, আইপিএলেও দারুণ ফর্মে রয়েছেন এই বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি ইতিমধ্যেই ১২ ম্যাচে করেছেন ৪২০ রান। অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে কয়েকটি ম্যাচে দলের নেতৃত্বও সামলেছেন ঈশান। ক্রিকেট কেরিয়ারের ওঠানামার মাঝেও এমন স্বীকৃতি ঈশানের জন্য যেমন গর্বের, তেমনি বিহারের তরুণ ক্রিকেটপ্রেমীদের জন্যও এক অনুপ্রেরণার নাম হয়ে থাকল এই ‘ভূমিপুত্র’।

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব