প্রয়াত রঞ্জি খেলোয়াড় সিদ্ধার্থ শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, বরোদা: শেষ রক্ষা হল না। চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে মৃত্য়ুর কলো ঢলে পড়লেন হিমাচল প্রদেশের রঞ্জি দলের খেলোয়াড় সিদ্ধার্থ শর্মা। বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সিদ্ধার্থ শর্মা ছিলেন ভেন্টিলেশনে। বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্য়াগ করে। আজ, শুক্রবার তাঁর দেহ বিমানে করে চণ্ডীগড় নিয়ে যাওয়া হবে। উনায় তাঁর গ্রামে সম্পন্ন হবে শেষ কৃত্য। সিদ্ধার্থ শর্মায় প্রয়াণে দলে রীতিমতো শোকের পরিবেশ। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং প্রয়াত ক্রিকেটারের প্রতি শোক প্রকাশ করেছেন। পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। প্রয়াত এই তরুণ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে,  তরুণ ক্রিকেটার সিদ্ধার্থ শর্মার প্রয়ানে মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং শোকাহত। মুখ্যমন্ত্রী এই ক্রিকেটারের পরিবারের প্রতি জানাচ্ছেন সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিমানে কর সিদ্ধার্থ শর্মার দেহ নিয়ে আসার খরচ বহন করবে রাজ্য সরকার। কী কারণে মৃত্যু, সে ব্য়াপারে যেমন বিশেষ কিছু জানা যায়নি, জানা যায়নি ক্রিকেটারের অসুস্ত হওয়ার কারণ।

গত মাসে বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে খেলেছিলেন সিদ্ধার্থ। সেখান থেকে ফিরে তিনি বরোদার বিরদ্ধে খেলতে নামেন। জানা গিয়েছে, খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে সিদ্ধার্থ। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিদ্ধার্থকে রাখা হয়েছিল ভেন্টিলেটরে। জানা গিয়েছে, তরুণ এই ক্রিকেটার হিচাল প্রদেশের হয়ে ১৩টি ম্য়াচ খেলেন। 

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, অভিযুক্ত ৪

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!