‘৬০ বছর পর্যন্ত খেলতে পারি’, IPL থেকে অবসরের পরিকল্পনা জানালেন ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকদিন পর শুরু হতে চলেছে আইপিএল। এই টুর্নামেন্ট এলেই যে ব্যক্তিকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হয় তিনি হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৪৪ বছর বয়সেও তিনি কাঁপাবেন ২২ গজের ময়দান। তবে জল্পনা রয়েছে চলতি মরশুমেই নাকি তিনি শেষ খেলবেন এবং এর পরেই তিনি অবসর নেওয়ার কথা ঘোষণা করবেন। এই গুঞ্জনের মধ্যেই রবিবার চেন্নাই সুপার কিংস একটি ফ্যান ইভেন্টের আয়োজন করে। সেখানেই ধোনি আবারও এমন একটি মন্তব্য করেন যা ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি  করেছে।  ভক্তদের উদ্দেশ্যে  বলেছেন,  তিনি ৬০ বছর বয়স পর্যন্ত আইপিএল খেলতে পারবেন। আর কথা শুনে গোটা মঞ্চ আনন্দে মেতে ওঠে। 

রবিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকে-র একটি ফ্যান ইভেন্টে অভিনেতা শিবকার্থিকেয়ন মজা করে ধোনিকে অবসরের কথা উপেক্ষা করে আরও অনেক দিন খেলে যাওয়ার পরামর্শ দেন। এর উত্তরে ধোনি হেসে বলেন, “এটা কঠিন হবে কিন্তু আমি চেষ্টা করতে পারি।” এই কথোপকথনের ভিডিওটি দ্রুতই সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল হয়েছে। 

আরও পড়ুন: মুজারাবানির পর PSL ছেড়ে IPL-এ যোগ দিচ্ছেন আরও এক বিদেশি খেলোয়াড়

আইপিএল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে ধোনিকে গণ্য করা হয়। তিনি খেলেছেন ২৭৮ টি ম্যাচ , ৫৪৩৯ রান করেছেন এবং সিএসকে-কে ৫ বার চ্যাম্পিয়ন করেছেন। তবে, তিনি ২০২৪ সালের আগেই অধিনায়কত্ব ছেড়ে দেন এবং রুতুরাজ গায়কোয়াডের হাতে দায়িত্ব তুলে দেন। যদিও বর্তমানে ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন স্পষ্ট করেছেন যে, ধোনি আইপিএল ২০২৬-এর পুরো আসরেই খেলবেন, তবে তার ভূমিকা আগের চেয়ে কিছুটা ভিন্ন হতে পারে। আইপিএল ২০২৬ সিএসকে-র জন্য একটি নতুন সূচনা এবং ধোনির ক্যারিয়ারের শেষ অধ্যায়, উভয়ই হতে পারে। তিনি ৬০ বছর বয়স পর্যন্ত খেলুন বা এই মৌসুমের পরেই অবসর নিন না কেন ভক্তরা আশা করছেন যে ‘মাহি’ মাঠে আবারও তাঁর জাদু দেখাবেন।

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, জেলায় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

বিয়ের ১ বছরের মাথায় মা হলেন ‘সানম তেরি কসম’ নায়িকা মাওরা হোকেন, ছেলে হল না মেয়ে?

‘তিলকই আসল নায়ক’, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি তারকা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মাত্র ১৮৫ টাকায় ২৮ দিন আনলিমিটেড কল, নয়া প্ল্যান নিয়ে এল Airtel

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে