‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল জুড়ে দাপট দেখিয়েছেন ১৫ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। চলতি বছরের আইপিএল থেকে একাধিক পুরষ্কার জিতেছেন  তিনি। গোটা মরশুম জুড়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে বহু রেকর্ড ভেঙেছেন এবং গড়েছেন। বিশ্বের দাপুটে সব বোলাদেরও খাইয়েছেন ঘোল। বিরাট কোহলি, শুভমন গিল, হেরিখ ক্লাসেনদের মতো খেলোয়াড়দের টপকে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন। ২০২৬ সাল তাঁকে পৌঁছে দিয়েছে খ্যাতির শিখরে। এত অল্প বয়সে দুর্দান্ত এই সাফল্যের পরেও ‘বেবি বস’ জানিয়েছেন তাঁর সবচেয়ে বড় স্বপ্ন এখনও অধরা।  

আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপ বিজয়ী বিস্ময় বালক বলেছেন,  দীর্ঘ সময় ধরে  নিজের দেশের হয়ে খেলা হল তাঁর একমাত্র লক্ষ্য। আইপিএল শেষে বৈভব নিজের স্বপ্নের কথা জানিয়ে বলেছেন, “আমিও দীর্ঘদিন  দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই এবং নিজের,  পরিবারের ও  দলের জন্য অনেক কিছু অর্জন করতে চাই। ঘরোয়া ক্রিকেট হোক, আইপিএল হোক বা দেশ, আমি সবসময় দলের জন্য অবদান রাখার এবং মনোযোগী থাকার চেষ্টা করব।’ আইপিএল শুরু হওয়ার আগে থেকেই বিশেষ একটি লক্ষ্য নির্ধারণ করে রেখেছিলেন বলেও  জানান বৈভব। তাঁর কথায়, ‘আমি আমার ফোনে লিখে রেখেছিলাম যে এই আইপিএলে আমি ৭০০ রান করতে চাই। ওটা এখনও আছে। প্রত্যেক ম্যাচের পর, আমি যে দলের বিপক্ষে খেলেছি, তাদের বিরুদ্ধে আমার স্কোরটা লিখে রাখতাম। ওটা আমার ব্যক্তিগত লক্ষ্য ছিল যা আমি অর্জন করেছি, কিন্তু দল হিসেবে যা অর্জন করার আশা করেছিলাম তা হয়নি। আশা করি, আগামী বছর আমরা এর সমাধান করতে পারব।’ 

আরও পড়ুন: মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

কোয়ালিফায়ার ২-তে গুজরাত টাইটানসের কাছে হেরে রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, সূর্যবংশী এক স্মরণীয় মরশুম উপভোগ করেছেন। তিনি ১৬ ইনিংসে ৪৮.৫ গড়ে এবং ২৩৭.৩ অবিশ্বাস্য স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে খেলা শেষ করেছেন। সেই সঙ্গেই মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সে  সাই সুদর্শনের  আগের রেকর্ড  অনায়াসে ভেঙে  অরেঞ্জ ক্যাপ জেতা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে উঠেছেন। এই পুরস্কার জেতার পর বৈভব বলেছেন, ‘যখন আমি টিভিতে ম্যাচ দেখতাম, তখন খেয়াল করতাম সব বড় বড় খেলোয়াড়রা অরেঞ্জ ক্যাপ পরতেন। আমি সবসময় ভাবতাম, অন্তত একবার এটা ছুঁয়ে দেখতে পারলে কেমন লাগে।   ঈশ্বরের কৃপায়, এটা এখন আমার মাথায় এবং আমি এর জন্য কৃতজ্ঞ।’ 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি