ভারতের টেস্ট সিরিজের সূচি ঘোষণা আইসিসির

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের জন্য ভারতীয় ক্রিকেট দল টেস্ট অভিযান শুরু করবে আগামী জুলাই মাসে। ভারত প্রথম টেস্ট ম্যাচটি খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ক্যারিবিয়ানদের ঘরের মাঠে। এরপর আর দুটি দেশের সঙ্গে টেস্ট ম্যাচ খেলবে। সেই দেশ দুটি হল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।

আগামী জুলাই ভারত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট খেলতে সেই দেশে রওয়ানা দেবে। ১২-১৬ জুলাই অবধি সেই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ডোমিনিকাতে। তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ত্রিনিদাদে। সেই ম্যাচের দিন ধার্য হয়েছে ২০-২৪ জুলাই।

ভারত ইতিমধ্যেই দু দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে অংশগ্রহণ করলেও, দুবারই ট্রফি জয় অধরাই থেকে গিয়েছে ভারতের সামনে। ভারত প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল খেলেছিল ২০২১ সালে লর্ডসের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ভারতকে হারতে হয় ৮ উইকেটে। এরপর ২০২৩ সালে ওভালের মাঠে ভারত মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার। সেই ম্যাচেও ২০৯ রানে হারতে হয় ভারতকে।

উল্লেখ্য, ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের অংশগ্রহণের ক্ষেত্রে চলতি মাস থেকে শুরু হওয়া অ্যাশেজ টেস্টের ভূমিকাও থাকবে গুরুত্বপূর্ণ। চলতি অ্যাশেজ টেস্ট শুরু হতে চলেছে আগামী শুক্রবার থেকে বার্মিংহামে।

ভারত ক্যারিবিয়ানদের তাঁদের দেশের মাটিতে টেস্ট খেলার পর রোহিত শর্মারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অ্যাওয়ে টেস্ট খেলবেন। সেই ম্যাচে চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে এবং চলবে জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত।

আরও জানতে পড়ুন: সচিন পুত্র অর্জুনকে ২০ দিনের শিবিরে ডাক বোর্ডের

প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পরই ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর ২০২৪-এর সেপ্টেম্বর মাসে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। সেপ্টেম্বর থেকে অক্টোবর অবধি টাইগারদের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারত তিন টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার আগেই ২০২৪-এর নভেম্বর থেকে ২০২৫-এর জানুয়ারি পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে অজিদের বিরুদ্ধে।

এই সূচি ঘোষণা করে আইসিসির জেনারেল ম্যানেজার বলেন, আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল খেলার জন্যও দলগুলির মধ্যে  এবারও জোর লড়াই হবে। এই টেস্ট সিরিজগুলিতে জিতলে বিজয়ী দল পাবে ১২ পয়েন্ট, টাই হলে প্রত্যেক দল পাবে ৬ পয়েন্ট এবং ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলে প্রত্যেক দল পাবে ৪ পয়েন্ট করে।

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘3 Idiots ওঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়’, অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক আমির

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি