বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ বোর্ডকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে খেলতে না আসা নিয়ে গোঁ ধরে বসে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি মানতে নারাজ আইসিসি। এবার  বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ বোর্ডকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিল আইসিসি। এই সময়ের মধ্যেই জানাতে হবে তাদের উত্তর। 

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ। তাতে বাংলাদেশের অংশগ্রহণ করবে কিনা এবং  ভারত সফর করবে কি না—সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে আগামী ২১ জানুয়ারি। শনিবার ঢাকায় হওয়া বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) । এমনটাই জানা গিয়েছে। প্রায় প্রায় তিন সপ্তাহ ধরে চলছে বাংলাদেশ বোর্ড ও আইসিসির মধ্যে অচল অবস্থা।  আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে খেলা। ওই দিনে   কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে রয়েছে পরের দুই ম্যাচ।    গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। এখনেই আপত্তি জানায় বাংলাদেশ । বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’তে। তাঁরা গ্রুপ ‘বি’ তে বদল করার প্রস্তাব দিয়েছিল। গ্রুপ ‘বি’ তে  রয়েছে আয়ারল্যান্ড যারা   শ্রীলঙ্কায় ম্যাচ খেলবে। এই জায়গায় বদলের কথা বললেও আইসিসি আয়ারল্যান্ডকে জানিয়ে দেয় তাদের ম্যাচের সূচিতে বদল হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে আসতেই হবে ভারতে। 

আরও পড়ুন: বাংলাদেশের গ্রুপ বদল প্রস্তাব নাকচ করল আইসিসি, লিটনদের খেলতে হবে ভারতেই

শনিবার জট কাটাতে বাংলাদেশে গিয়েছিল আইসিসির এক শীর্ষ কর্তা।  বৈঠকে আইসিসিকে বাংলাদেশ বোর্ডের কর্তারা আইসিসি কর্তাদের স্পষ্ট জানিয়ে দেন, ‘শত্রু ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার মাটিতে খেলার আয়োজন করলে অংশ নেবে। সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপ বদল করা হোক। তা না হলে বয়কট করা হবে বিশ্বকাপ। এমনকি আইসিসির বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথেও হাঁটা হবে।’ বাংলাদেশ বোর্ডের কর্তাদের ওই অনমনীয় মনোভাবের ফলে বিশ্বকাপ নিয়ে জটিলতা এক ইঞ্চিও কাটেনি।

প্রসঙ্গত, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বদলা নিতে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেয় মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। তার পরেই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা ঘোষণা করে বিসিবি। এ নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গে মেল চালাচালি হয় বিসিবির। তাতে কোনও সমাধান সূত্র বের হয়নি।  অবশেষে শনিবারের বৈঠকে সিদ্ধান্ত জানানোর সময় বেঁধে দিল আইসিসি। 

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক