বাংলাদেশের গ্রুপ বদল প্রস্তাব নাকচ করল আইসিসি, লিটনদের খেলতে হবে ভারতেই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জেদ নিয়েই বসে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির দুই প্রতিনিধি অ্যান্ড্রু এফগ্রেভ ও আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশন্সের গৌরব সাক্সেনার সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ বোর্ডের পাঁচ কর্তা। সেখানে ভারতে খেলতে না আসার জন্য বাংলাদেশের পক্ষ থেকে গ্রুপ বদলের প্রস্তাব দেওয়া হয় আইসিসিকে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বাংলাদেশের আর্জির উত্তর দেয়নি আইসিসি।  আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। সেই আর্জিতে সাড়া দেয়নি আইসিসি। অন্যদিকে  আয়ারল্যান্ডকে তাদের গ্রুপ না বদলানোর ব্যাপারে  আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অর্থাৎ লিটনদের ভারতে খেলতে আসা ছাড়া আর কোনও উপায় থাকছে না। 

গ্রুপ বদল প্রসঙ্গে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেছেন, “আইসিসি আমাদের নিশ্চিত করেছে যে, বিশ্বকাপের সূচিতে কোনও বদল হবে না। আমরা গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।” আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে এই বিশ্বকাপ। আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কায়।  তাই তাদের সঙ্গে গ্রুপ বদলের কথা বলেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ড তাদের গ্রুপ বদল হবে না জানানলেও আইসিসি এখনও কিছু জানায়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী,  বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। লিটন দাসদের চার ম্যাচের তিনটি হওয়ার কথা কলকাতায়, একটি মুম্বাইয়ে।  অন্যদিকে দিকে ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সব ম্যাচ কলম্বো ও ক্যান্ডিতে। 

আরও পড়ুন: ‘‌নাগরিকত্ব হরণ সভা’‌, প্রধানমন্ত্রী সিঙ্গুরে পা রাখার আগেই পোস্টারে ছয়লাপ

শনিবার বৈঠকে আইসিসিকে বাংলাদেশ বোর্ডের কর্তারা আইসিসি কর্তাদের স্পষ্ট জানিয়ে দেন, ‘শত্রু ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার মাটিতে খেলার আয়োজন করলে অংশ নেবে। সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপ বদল করা হোক। তা না হলে বয়কট করা হবে বিশ্বকাপ। এমনকি আইসিসির বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথেও হাঁটা হবে।’ বাংলাদেশ বোর্ডের কর্তাদের ওই অনমনীয় মনোভাবের ফলে বিশ্বকাপ নিয়ে জটিলতা এক ইঞ্চিও কাটেনি।

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বদলা নিতে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেয় মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। তার পরেই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা ঘোষণা করে বিসিবি। এ নিয়ে দুই দফায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গে মেল চালাচালি হয় বিসিবির। তাতে কোনও সমাধান সূত্র বের হয়নি। 

 

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২