নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: কিউইদের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচ খেলতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাঠে নামছেন মেহেদী হাসান মিরাজ-লিটন দাসরা। তার আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’র শাস্তির কবলে পড়লেন। কোন অপরাধে শাস্তি পেলেন টাইগাররা?

বুধবার আইসিসির তরফে জানানো হয়েছে, ‘গত সোমবার (২০ এপ্রিল) ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ধীর গতির বোলিং (স্লো ওভার রেট) করেছেন বাংলাদেশের বোলাররা। ম্যাচ শেষে অন ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নালিশ ঠোকেন, ‘নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করেছে বাংলাদেশ।’ ওই নালিশের প্রেক্ষিতে ম্যাচ রেফারি গোটা বাংলাদেশকে খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছেন। বাংলাদেশ দলের অধিনায়ক মিরাজ আম্পায়ারদের অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে কোনও শুনানি করা হয়নি।’

চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল কিউইরা। সোমবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। আগামিকাল বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ দুই দলের কাছেই ‘ডু আর ডাই’। অর্থা‍ৎ যে দল জিতবে, সেই দলই সিরিজ কব্জা করবে। ইতিমধ্যেই বাংলাদেশ দলে ফেরানো হয়েছে ২৩ বছর বয়সী পেসার তানজিম হাসান সাকিবকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর পরই পিঠে চোট পান তানজিম। পিঠের চোট থেকে সেরে না ওঠায় গত মাসে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও তার জায়গা হয়নি দলে।

 

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?