জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের দুনিয়ায় তারকা হিসেবে দ্রুত নিজের জায়গা পাকা করছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। আইপিএলে দুর্দান্ত খেলে মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। মাত্র কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেই আইসিসির টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে নজির গড়লেন এই তরুণ ক্রিকেটার। সদ্য প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৩০ ধাপ এগিয়ে বিশ্বের সেরা ৫০ জন ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন বৈভব। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে বড় সুখবর। ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ফের এক নম্বরে উঠে এসেছেন শুভমন গিল।  

জিম্বাবোয়ের বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন বৈভব সূর্যবংশী। তিন ম্যাচে তিনি ১৫১ রান করেন এবং সিরিজ সেরার পুরস্কারও জেতেন। সেই অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন তিনি।  আইসিসি র‍্যাঙ্কিংয়ে দেখা  গিয়েছে বৈভবের রেটিং পয়েন্ট ৫৩৬। আন্তর্জাতিক ক্রিকেটে এত কম সময়ে এমন উত্থান সত্যি চর্চার বিষয়। বৈভব এখন  ভারতীয় ব্যাটিং তালিকার শীর্ষে নেই, তবে তাঁর উত্থান  নজর কাড়ার মতো। অন্যদিকে ঈশান কিশাণ ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরেই রয়েছেন।  তিলক ভার্মা দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার সাত ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন।  

আরও পড়ুন: তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

বোলারদের মধ্যে লেগ-স্পিনার রবি বিষ্ণোই ৩১ ধাপ এগিয়ে ৪১ তম স্থানে উঠে এসেছেন। চোটের কারণে জিম্বাবোয়ে সফরে যেতে না পারা বরুণ চক্রবর্তী তিন ধাপ নিচে নামলেও শীর্ষ দশে নিজের জায়গা ধরে রেখেছেন।  এই সাফল্যের পর ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের এই সাফল্য আগামী দিনে ভারতকে সাদা বলের ক্রিকেটকে আরও শক্তিশালী করবে।

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

মুম্বইয়ে ১৮.২৯ কোটি টাকায় আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত