টি-২০ বিশ্বকাপের আগে ক্রিকেটারদের জন্যে বড় পদক্ষেপ নিল আইসিসি

চলতি মাসেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। কোভিড আতঙ্কের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড কুড়ি-বিশের এই মেগা ইভেন্ট সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের মাটিতে আয়োজন করছে। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ২২ গজের এই বিশ্বযুদ্ধ। যেখানে অংশ নেবে ১৬টি দেশ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় পদক্ষেপ নিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (আইসিসি)।

আইসিসি-র তরফ থেকে জানানো হয়েছে যে, টি-২০ বিশ্বকাপে দর্শকের সংখ্যা আরও বাড়ানো হবে। চলতি আইপিএলে স্টেডিয়ামগুলিতে ৫০ শতাংশ দর্শক ঢুকতে পারলেও, সেটা বাড়িয়ে ৭০ শতাংশ বা তার বেশিও করা হতে পারে।

আর এমনটা হলে আপামর ফ্যানেরা গ্যালারিতে বসেই প্রিয় দল ও ক্রিকেটার জন্য গলা ফাটাতে পারবেন। বহুদিন পর কোহলি, গেইল, বাবর আজম, ম্যাক্সওয়েল, পোলার্ডদের খেলা সামনে থেকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকদের একটা বিশাল অংশ।  

আইসিসি-র সিইও জিওফ অ্যালারডাইস বলেন, ‘দর্শকদের ফের মাঠে ফিরিয়ে আনতে পেরে আমরা খুবই খুশি। কারণ, দর্শক ছাড়া খেলা ঠিক জমে না বললেই চলে। ক্রিকেটাররাও উৎসাহিত হন না। সবাই যাতে নিরাপদে খেলা দেখতে পার‍ে সেটাই আমাদের লক্ষ্য। দীর্ঘ ৫ বছর পর টি-২০ বিশ্বকাপ হচ্ছে। আমরা এটাতে অনেক ভালোভাবে করতে চাই।’

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?