আফগানিস্তানের কাছে ৬৯ রানে হারল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একা কুম্ভ হয়ে লড়াই করছিলেন হ্যারি ব্রুক। তিনি ফিরতেই নিশ্চিত হয়ে গিয়েছিল দেওয়াল লিখন। বাস্তবে হলও তাই। মুজিব উর রহমান-রশিদ খানদের ঘূর্ণিতে ৪০.৩ ওভারে ২১৫ রানেই গুটিয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ইনিংস। আফগানদের কাছে জস বাটলারদের ৬৯ রানে হারতে হল।

রবিবার টসে জিতে প্রথমে আফগানদের ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ওপেনার রহমানুল্লাহ গুরবাজের অসাধারণ ব্যাটিং সৌজন্যে ২৮৪ রান তোলে আফগানরা। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ২৮৫ রান। বিশ্বের অন্যতম সেরা ব্যাটাররা  থাকা সত্বেও সেই রান তুলতে পারল না ইংল্যান্ড। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইংলিশ দলটি। দ্বিতীয় ওভারে  ফজল হক ফারুখি ফেরান জনি বেয়ারস্টোকে (৩)। সপ্তম ওভারে জো রুটকে (১১) ফিরিয়ে ফের ইংল্যান্ড শিবিরে ধাক্কা দেন মুজিব উর রহমান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ডাভিড মালান ও হ্যারি ব্রুক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। মালানকে (৩২) সাজঘরের পথ দেখান মহম্মদ নবি। ইংলিশ অধিনায়ক জস বাটলারকেও (৯) দ্রুত ফেরান নাভিন উল হক। তার পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। পর পর ফিরে যান লিয়াম লিভিংস্টোন (১০) ও স্যাম কুরান (১০)। লিভিংস্টোনকে ফেরান রশিদ খান। আর কুরানকে তুলে নেন মহম্মদ নবি।

ক্রিজের অন্য প্রান্তে সতীর্থদের আসা-যাওয়া দেখে দলকে টেনে তোলার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন ব্রুক। আফগান স্পিনারদের বিষাক্ত আক্রমণ সামাল দিয়ে দলের রান মেশিন সচল রাখেন। আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন। কিন্তু তাঁকে যোগ্য সঙ্গত করেননি ইংল্যান্ডের কোনও ব্যাটার। ২৬ বলে মাত্র ৯ রান করে মুজিবের বলে ফেরেন ক্রিস ওকস। ৩৫ তম ওভারে হ্যারি ব্রুকও (৬৬) মুজিবের বলে আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। নবম উইকেটে জুটি বেঁধে দুই বোলার আদিল রশিদ ও মার্ক উড দলকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যান। আদিলকে (২০) ফিরিয়ে দেন রশিদ খান। ৪১তম ওভারের তৃতীয় বলে মার্ক উডকে (১৮) ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন রশিদ খান। ঐতিহাসিক জয়ের ম্যাচে আফগানদের হয়ে মুজিব ও রশিদ তিনটি করে উইকেট নিয়েছেন।

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার