আফগানদের বিরুদ্ধে জিততে ইংল্যান্ডের চাই ২৮৫ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্দান্ত শুরু করেও ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০০ রানের গণ্ডি পার করতে পারল না আফগানিস্তান। আদিল রশিদদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ২৮৪ রানে থামলেন হাশমাতুল্লাহরা। আফগান দলের হয়ে সর্বাধিক রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ (৮০)। শেষের দিকে নেমে ৫৮ রান করেন ইকরাম আলিখিল।

রবিবার টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাটান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুর্দান্ত শুরু করেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান। ইংলিশ বোলারদের বিরুদ্ধে তাণ্ডব শুরু করে দেন গুরবাজ। স্যাম কুরান-ক্রিস ওকসের তুলোধনা করেন। চাপে পড়ে যান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আফগান ওপেনিং জুটি শতরানের গণ্ডি পেরোতে তাঁর কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হয়। শেষ পর্যন্ত ১৭তম ওভারে বল করতে এসে জাদরানকে (২৮) ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন আদিল রশিদ। ১১৭ রানের জুটি ভাঙেন। নিজের পরের ওভারে ফের রহমত শাহকে (৩) ফিরিয়ে আফগান শিবিরে ধাক্কা দেন আদিল। পরের বলে রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন বিধ্বংসী হয়ে ওঠা গুরবাজ। ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৮০ রান করেন আফগান ওপেনার। এর পরে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই চতুর্থ উইকেটে জুটি বেঁধে প্ররিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।

১৫০ রানের গণ্ডি পেরোবার পরেই লিয়াম লিভিংস্টোনের বল সাজঘরে ফেরেন ওমরজাই (১৯)। খানিকবাদে ফেরেন হাশমাতুল্লাহ (১৪)। এদিনও ফের ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মহম্মদ নবি (৯)। সপ্তম উইকেটে জুটি বেঁধে ইকরাম আলিখিল ও রশিদ খান ৪৩ রান যোগ করেন। ৪৫ ওভারে বল করতে এসাএ ফের সাফল্য পান আদিল। রশিদকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন। এর পরেই অষ্টম উইকেটে জুটি বেঁধে দ্রুত রান তোলার চেষ্টা চালান আলিখিল ও মুজিব উর রহমান। দুজনে ২৩ বলে ৪০ রান যোগ করেন। কিন্তু পর পর দু’বলে ফিরে যান দুজনে। ৪৮ ওভারের শেষ বলে মুজিবকে (১৬ বলে ২৮) ফেরান মার্ক উড। আর ৪৯ ওভারের প্রথম বলে আলিখিলকে (৫৮) থামান রিচি তোপলে। শেষ ওভারের পঞ্চম বলে রান নিতে গিয়ে নাভিন উল হক (৫) আউট হয়ে যেতেই ২৮৪ রানে শেষ হয় আফগানদের ইনিংস।

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী