সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দ্বৈরথে শামি-জাম্পা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: বিশ্বকাপের আসর শেষ লগ্নে পৌঁছেছে। আগামী রবিবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিশ্বসেরার শিরোপা জেতার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বসেরার শিরোপা জেতার লড়াইয়ের পাশাপাশি ওই দিন আরও এক লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন দুই দলের দুই বোলার। প্রতিযোগিতায় সর্বাধিক উইকেট শিকারি কে হবেন তা নিয়েই মূলত লড়াই মহম্মদ শামির সঙ্গে অ্যাডাম জাম্পার।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ১০টি করে ম্যাচ খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। প্যাট কামিংসদের দলের হয়ে সব কয়টি ম্যাচেই খেলেছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। অন্যদিকে ভারতের হয়ে প্রথম চার ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি মহম্মদ শামি। দলের সহ অধিনায়ক হার্দিক পাণ্ড্য চোট পাওয়ায় কপাল খুলে যায় তার। এখনও পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন ভারতীয় দলের অন্যতম পেসার। কিন্তু ছয় ম্যাচে জ্বলে উঠে সর্বাধিক উইকেট শিকারির তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন বাংলার জোরে বোলার।

ছয় ম্যাচে মোট ২৩টি উইকেট নিয়েছেন শামি। অন্যদিকে জাম্পার শিকারের সংখ্যা ২২। অর্থা‍ৎ একটি কম উইকেট নিয়েছেন তিনি। গ্রুপ লিগ পর্যায়ে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় ছিলেন অজি লেগ স্পিনার। ৯ ম্যাচে তিনি প্রতিপক্ষের ২২ খেলোয়াড়কে সাজঘরে পাঠিয়েছিলেন। উল্টোদিকে, শামি গ্রুপ লিগে মোট ১৬টি উইকেট নিয়েছিলেন। কিন্তু সেমিফাইনালে বদলে যায় পুরো চিত্র। নিউজিল্যান্ডের সাত ব্যাটারকে শিকার করে জাম্পাকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছে যান ভারতীয় দলের সুইং মাস্টার। শামিকে টপকে যাওয়ার সুযোগ ছিল জাম্পার কাছে। কিন্তু বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শূন্য হাতেই ফিরতে হয় তাঁকে। ফলে খানিকটা অ্যাডভান্টেজে রয়েছেন শামি। যদিও আমদাবাদের মোতেরা স্টেডিয়ামেই ঠিক হয়ে যাবে বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি কে হবেন? সর্বাধিক উইকেট শিকারি হতে গেলে শামির চেয়ে অন্তত দুটি উইকেট বেশি নিতে হবে অজি লেগ স্পিনারকে। অন্যদিকে ফাইনালে জাম্পার সমসংখ্যক উইকেট নিলেই সর্বাধিক উইকেট শিকারির মুকুট উঠবে শামির মাথায়।

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর