দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমদাবাদের দর্শকদের চুপ করিয়ে দেওয়ার হুঙ্কার কামিংসের

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: রাত পোহালেই মোতেরা স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার বিশ্বযুদ্ধ। আর ওই যুদ্ধে যে মোতেরা স্টেডিয়াম ভর্তি দর্শকরা রোহিত শর্মাদের হয়ে লাগাতার গলা ফাটিয়ে যাবেন, তা ভালই জানেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিংস। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমদাবাদে ভারত সমর্থক দর্শকদের চুপ করিয়ে দেওয়ার হুঙ্কার ছেড়েছেন তিনি।

প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে অজি অধিনায়ককে লক্ষাধিক দর্শকের বিরুদ্ধে খেলতে নামায় কোনও চাপ থাকবে কিনা তা জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে এক গাল হেসে কামিংস বলেন, ‘আমরা জানি আগামিকাল (রবিবার) স্টেডিয়াম ভর্তি হবে শুধু ভারতের জন্য। গ্যালারিতে দর্শকদের বড় অংশকে চুপ করিয়ে দেওয়ার চেয়ে সন্তুষ্টির কিছু নেই। সেটাই লক্ষ্য থাকবে  আমাদের।  ফাইনালের প্রতিটি অংশ উপভোগ করতে হবে।’

প্রতিপক্ষ হিসেবে ভারত যে কঠিন তাও খোলাখুলি স্বীকার করেছেন অজি অধিনায়ক। তাঁর কথায়, ‘ভারত সত্যিই চলতি বিশ্বকাপে দারুণ খেলছে। একমাত্র দল যে অপরাজিত রয়েছে। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যে আগামিকাল রবিবার ভারত নামবে, তা আমরা জানি। কিন্তু আমরাও নিজেদের নিংড়ে দিতে প্রস্তুত। নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই।’ রবিবারের ফাইনালে দলের দুই পেসার মিচেল স্টার্ক ও জোস হ্যাজলউডের উপরেই যে বিশেষ ভরসা রাখছেন তাও জানিয়ে দিয়েছেন কামিংস। তাঁর কথায়, ‘স্টার্ক ও হ্যাজলউড জুটি অনেক ম্যাচেই বিপক্ষের কাছে ত্রাস হয়েছে। আগামিকাল ফাইনালেও দু’জন প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেবে বলেই আশাবাদী।’

Published by:

Share Link:

More Releted News:

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

RCB-র হয়ে বিরাটের ৮১ রানের দাপুটে ইনিংস, উত্তেজনায় গ্যালারি থেকে নেচে উঠলেন অনুষ্কা

আরসিবিকে জেতানোর পরেও অসন্তুষ্ট ছিলেন বিরাট, কারণ জানালেন গুজরাতের কোচ

কীভাবে খেলা হাতছাড়া হলো গুজরাতের, অকপটে স্বীকার করলেন অধিনায়ক গিল

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ