শ্রীলঙ্কার জিততে হলে দরকার ২৬৩ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: শুরুতেই চরম ধাক্কা খেয়েও সাইব্রান্ড এঞ্জেলব্রেখট ও লোগান ভ্যান বিকের বুক চিতিয়ে লড়াইয়ের ফলে ঘুরে দাঁড়াল নেদারল্যান্ডস। দু’জনের অনবদ্য ১৩০ রানের জুটির উপরে ব্যাট করে ২৬২ রান তুলল ডাচরা। শ্রীলঙ্কার হয়ে কাসুন রাজিথা ৪ উইকেট নিয়েছেন।   

শনিবার লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত ডাচদের পক্ষে ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। শুরু থেকেই নিয়মিত উইকট হারাতে ডাচ শিবির। চতুর্থ ওভারে বিক্রমজিত সিংকে (৪) এলবিডব্লিউ করে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন কাসুন রাজিথা। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও ডাউড ও কলিন অ্যাকারম্যান জুটি বেঁধে প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছেন। দুজনে ৪১ রানের জুটি গড়েন। দশম ওভারে ম্যাক্সকে (১৬) ফিরিয়ে জুটি ভাঙেন রাজিথা। ৬ রাণ যোগ হতে না হতেই সেই রাজিথার বলে সাজঘরে ফেরেন অ্যাকারম্যান (২৯)। ১৭ তম ওভারে মধুশঙ্কার বলে ফিরে যান বাস লিডি (৬)।

খানিকবাদে তেজা নিদামানারুকে (৯)ফিরিয়ে দেন মধুশঙ্কা। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিপর্যয় থেকে দলকে টেনে তুলেছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি এদিন সুবিধা করতে পারেননি।১৬ বলে ১৬ রান করে মাহেশ তিকশানার বলে সাজঘরে ফেরেন। ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে ডাচ শিবির। সপ্তম উইকেটে জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন সাইব্রান্ড এঞ্জেলব্রেখট ও লোগান ভ্যান বিক। দুজনের জুটি ভাঙতে কালঘাম ছুটে যায় লঙ্কার বোলারদের। নিজের অর্ধশতরান পূর্ণ করেন সাইব্রান্ড এঞ্জেলব্রেখট।  বিকের সঙ্গে জুটি গড়ে ১৩০ রান করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়ে মধুশঙ্কার বলে সাজঘরে ফেরেন সাইব্রান্ড এঞ্জেলব্রেখট (৭০)। এর পরে নিজের অর্ধশতরান পূর্ণ করেন বিক। ৪৮ তম ওভারে মধুশঙ্কার বলেই ফিরে যান মারউই (৭)। শেষ পর্যন্ত ৪৯ ওভারে বিককে (৫৯) থামাতে সক্ষম হন কাসুন রাজিথা। ততক্ষণে ২৫০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে ডাচরা। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৬২ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস।  

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা