বৃষ্টির থাবায় দক্ষিণ আফ্রিকা-ডাচ ম্যাচের ওভার কমল

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: সোমবারের পরে মঙ্গলবারও বিশ্বকাপে থাবা বসাল বৃষ্টি। আর বৃষ্টির কারণেই দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘন্টা দেরিতে শুরু হয়েছে। সেই সঙ্গে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ৪৩ ওভারের করা হয়েছে। চলতি বিশ্বকাপে এই প্রথম কোনও ম্যাচের ওভার কমল।

গোটা এশিয়া কাপে ভুগিয়েছিল বৃষ্টি। ভারত-পাকিস্তানের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল খেলা। ফলে রিজার্ভ ডে’তে খেলা গড়িয়েছিল। চিনেও সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে ক্রিকেটের একাধিক ম্যাচ ভেস্তে দিয়েছিল হতচ্ছাড়া বৃষ্টি। এমনকী বিশ্বকাপ উপলক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচেও বাধ সেধেছিলেন বরুণ দেবতা।

সোমবার লখনউতে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া- শ্রীলঙ্কা ম্যাচেও বিঘ্ন ঘটেছিল। কুশল মেন্ডিজদের ব্যাটিংয়ের সময়ে ঝেঁপে বৃষ্টি নামায় খেলা বন্ধ করে দিতে হয়েছিল। পরে বৃষ্টি থামায় ফের খেলা শুরু হয়। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামার সময়েও খানিকক্ষণ বৃষ্টি হয়েছিল। তবে ওই দিন বৃষ্টির কারণে ওভার কমানো হয়নি। কিন্তু এদিন বৃষ্টির কারণে দু’ঘন্টা দেরিতে শুরু করতে হয় দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ। বৃষ্টি থামার পরে টস করতে হয়। টসে জিতে প্রথমে ডাচদের ব্যাট করতে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। দুই দলই  একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শামসির জায়গায় দক্ষিণ আফ্রিকার দলে ফিরেছেন তরুণ পেসার জেরাল্ড কোয়েটজি। আর নেদারল্যান্ডস দল থেকে বাদ পড়েছেন রায়ান ক্লেইন। তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে লোগান ভ্যান বেককে। প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে নেদারল্যান্ডস। ১৫.১ ওভারে চার উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে স্কট এডওয়ার্ডসের ছেলেরা।

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো