সামি কি ফের বিয়ের পিঁড়িতে, কৌতুহল নেট দুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ সামি কী ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে সামিকে বরের পোশাকে দেখা গিয়েছে। এর থেকেই নেট দুনিয়ায় কৌতুহল দানা বাঁধছে, তাহলে কী সামি ফের বিয়ে করতে চলেছেন?

সম্প্রতি গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন মহম্মদ সামি। তারমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে বরের পোশাকে দেখা গিয়েছে ভারতীয় এই পেস বোলারকে। মাথায় পাগড়ি পড়ে জমকালো পোশাকে দেখা গিয়েছে ক্রিকেট তারকাকে। কিন্তু কী কারণে এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সামি, তা নিয়ে কিন্তু ক্রিকেট দুনিয়ায় কৌতুহল তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কী সামি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন? সেই উত্তর কিন্তু মেলেনি সামির পোস্টে।

মহম্মদ সামির সঙ্গে প্রথম বিয়ে হয় হাসিন জাহানের। ২০১৪ সালের ৬ জুন প্রথম বিয়ে করেছিলেন সামি। এরপর ২০১৫ সালে তাঁদের একটি কন্যা সন্তানেরও জন্ম হয়। পরবর্তীকালে বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগ তুলে সামির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন হাসিন জাহান। একইসঙ্গে সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে থাকারও অভিযোগে তোলেন জাহান। শেষ পর্যন্ত দুজনের মধ্যে সম্পর্ক আদালত পর্যন্ত গড়ায়। এখন সেই মামলা আদালতে বিচারাধীন। এই পরিস্থিতিতে সামির এই পোস্ট ইন্টারনেট দুনিয়ায় যে বাড়তি কৌতুহলের সৃষ্টি করবেই তা বলার অপেক্ষো রাখে না।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত দিয়ে অর্জুন পুরস্কার নিতে গিয়েছিলেন সামি। সামির নজর এখন আগামী পয়লা জুন থেকে শুরু হওয়া টি ২০ বিশ্বকাপে যোগ দেওয়া। তার আগেই কী দ্বিতীয় বার বিবাহ সেরে ফেলবেন সামি, সেটাই এখন দেখার।

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

বাংলার বুকেই ‘ইউরোপ’! পুজোতে চলুন রাজপ্রাসাদের গ্রাম ধান্যকুড়িয়া

মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪