ক্রিকেটারদের আহত বাঘ হয়ে উঠতে বললেন ইমরান

রীতিমতো ফুঁসছে পাক ক্রিকেট বোর্ড। পিছিয়ে নেই ক্রিকেটাররাও।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা জনিত কারণে পাক সফরে গিয়েও সিরিজ না খেলে ফিরে এসেছিল নিউজিল্যান্ড। এরপর কিউয়িদের পথ অনুসরণ করে ইংল্যান্ড ক্রিকেট দলও। আগামী অক্টোবর মাসেই পাকিস্তানে আসার কথা ছিল তাদের। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিরিজ বাতিল করেছে। যার ফলে ক্রিকেট দুনিয়ার সামনে ফের মুখ পুড়েছে ইমরান খানের দেশের। যার জন্য রীতিমতো ফুঁসছে পাক ক্রিকেট বোর্ড। পিছিয়ে নেই ক্রিকেটাররাও।

তবে ক্রিকেটারদের এই রাগ এবং ক্ষোভকেই হাতিয়ার করে তোলার আর্জি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্বকাপজয়ী এই প্রাক্তন পাক অধিনায়ক খেলোয়াড়দের আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দেন।

আগামী ১৭ই অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। সেই জন্য শুভেচ্ছাবার্তা জানাতে ক্রিকেটারদের নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন ইমরান। সেখানে তিনি বাবর আজমদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে হবে। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের সিরিজ বাতিল করা নিয়ে আমরা ভীষণভাবে হতাশ। আর এই হতাশাকেই শক্তিতে পরিনত করতে হবে। যেন প্রতিপক্ষ মাথা তুলে দাঁড়াতে না পারে।’

সেই সঙ্গে ইমরান আরও বলেন যে, ‘বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান ভালো পারফরম্যান্স করার ক্ষমতা রাখে। সকল ক্রিকেটারদেরই দায়িত্ব নিতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে।’  

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক