টাইব্রেকারে ওমানকে হারিয়ে কাফা নেশন্স কাপে তৃতীয় স্থানে শেষ করল খালিদের দল

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাস গড়ল খালিদ জামিলের শিষ্যরা। প্রথমবার জয় পেল ওমানের বিরুদ্ধে। সোমবার (৮ সেপ্টেম্বর) কাফা নেশন্স কাপে টাইব্রেকারে ওমানকে ৩-২ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান দখল করল ব্লু ব্রিগেড। ম্যাচের নায়ক গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। পেনাল্টি শুটআউটে ভারতের আনোয়ার আলি এবং উদান্তা সিংহ মিস্ করেন। ওমানেরও প্রথম দু’টি শট বাইরে যায়। পঞ্চম শটটি আটকে দেন গুরপ্রীত।

কাফা নেশন্স কাপে প্রথম ম্যাচে তাজিকিস্তানকে হারিয়েছিল খালিদ জামালের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে দুরন্ত খেলেও হেরে যান শক্তিশালী ইরানের কাছে। তৃতীয় ম্যাচে জঘন্য ফুটবল উপহার দিয়ে আফগানিস্তাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে এদিন ওমানের মুখোমুখি হয়েছিলেন আনোয়ার আলিরা। ম্যাচের শুরু থেকেই ঝোড়ো ফুটবল খেলতে থাকে ওমান। শুরুতেই বাঁ দিক থেকে দৌড়ে বক্সে ক্রস করেছিলেন আল মুশাফিরি। তবে ভারতের রক্ষণভাগের খেলোয়াড়রা সেই বল ক্লিয়ার করে দেন। একের পর এক আক্রমণ শানিয়ে ভারতীয় রক্ষণ ভাগের খেলোয়াড়দের তটস্থ করে রাখে ওমানের খেলোয়াড়রা। ১১ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে লালিয়ানজুয়ালা ছাংতের শট বক্সে ভেসে এসেছিল। প্রথমে ওমান সেই বল ক্লিয়ার করতে ব্যর্থ হলেও, খালিদের শিষ্যরা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

দু’মিনিট পরে লম্বা থ্রো থেকে হেড করেছিলেন আনোয়ার আলি। সেই বল সরাসরি যায় ওমানের কিপার আল মুখাইনির কাছে। দ্রুততার সঙ্গে সেই বল ক্লিয়ার করেন তিনি। কিছু ক্ষণ পরেই ওমানের কাছে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। রাহুল ভেকে এবং গুরপ্রীত সিংহ সান্ধুর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বল পেয়ে গিয়েছিলেন আর রাওয়াহি। তাঁর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হয় খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলতে থাকে ওমান। ৫৫ মিনিটে ওমানের লাগাতার আক্রমণের মুখে ভেঙে পড়ে ভারতের রক্ষণ। বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস প্রথম প্রয়াসেই শট নেন জামিল সালিম আল ইয়াহমাদি। বল গুরপ্রীতকে এড়িয়ে জালে জড়িয়ে যায়। গোল খাওয়ার পরেই মনবীর সিংহ এবং নাওরেম মহেশকে নামান কোচ খালিদ জামিল। তাতে ভারতের আক্রমণের ঝাঁজও বাড়ে। রাহুলের লম্বা থ্রো হেডে ফ্লিক করেছিলেন দানিশ ফারুক। ঝাঁপিয়ে পড়ে মাথা ছুঁইয়ে গোল করেন পরিবর্ত হিসাবে নামা উদান্তা। নির্ধারিত সময়ে ১-১ ফলাফল থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন ওমানের আলি সুলেমান আল বুসাইদি। ১০ জন হয়ে যায় ওমান। সেই সুযোগে দাপট দেখাতে থাকে। তবে কোনও দলই গোল করতে পারেনি। ফলে ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম শটে গোল করেন ছাংতে। ওমানের আল সাদি মিস্ করেন। দ্বিতীয় প্রয়াসে রাহুল গোল করে ভারতকে ২-০ এগিয়ে দেন। ওমানের হয়ে দ্বিতীয় শট নেওয়া আল খাবি বারের ওপর দিয়ে বল উড়িয়ে দেন। আনোয়ারের শট বাঁচিয়ে দেন ওমান গোলকিপার। তৃতীয় প্রয়াসে গোল করেন ওমানের আল রুশাইদি। জিতিন গোল করে ভারতকে ৩-১ এগিয়ে দেন। ওমানের আলি ঘাসানি ৩-২ করেন। পঞ্চম শট নিতে আসা উদান্তা মিস করেন। ওমানের হয়ে শেষ শট নিতে আসা আল ইয়াহমাদির শট বাঁচিয়ে ভারতকে জিতিয়ে দেন গুরপ্রীত।

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক