চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুনিত-চারিথার স্পিন জালে ২১৩ রানে গুটিয়ে গেল রোহিতরা

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয়ের পরের দিনই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল ভারত। দুনিত ওয়ালালাগে আর চারিথ আসালঙ্কার ঘূর্ণির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন বিরাট কোহলি-কেএল রাহুলরা। নির্ধারিত ৫০ ওভার ব্যাটই করতে পারেনি টিম ইন্ডিয়া। ৪৯.১ ওভারে ২১৩ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ১০ ওভারে ৪০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন দুনিত। আর আসালঙ্কা চার উইকেট নিয়েছেন ১৮ রান খরচ করে।

মঙ্গলবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দুরন্ত সূচনা করেছিলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার। লঙ্কান বোলারদের উপরে আধিপত্য বিস্তার করে প্রথম পওয়ার প্লে’তে ১০ ওভারে ৬৫ রান তোলেন রোহিত ও শুভমন গিল। অপ্রতিরোধ্য ভারতীয় জুটিকে থামাতে ১২তম ওভারে দুনিত ওয়ালালাগের হাতে বল তুলে দেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। আর তাতেই কেল্লাফতে। প্রথম ওভারে এসেই শুভমন গিলের (১৯) স্ট্যাম্প ছিটকে দেন ২০ বছর বয়সী স্পিনার। পরের ওভারেই পাকিস্তানের বিরুদ্ধে শতরান করা বিরাট কোহলিকে (৩) সাজঘরে ফেরান। ১৬ তম ওভারে এসে থামান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (৫৩)। পর পর তিন উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে যায় টিম ইন্ডিয়া।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান ঈশান কিশন ও কে এল রাহুল। দুজনে ৬৩ রান জোড়ার পরে রাহুলকে ফেরান দুনিত। ৪৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানের বিরুদ্ধে শতরান করা ব্যাটার। অনিয়মিত বোলার চারিথ আসালঙ্কার বল বুঝতে না পেরে দুনিতের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ঈশান কিশন (৩৩)। পরের ওভারেই ভারতের সহ অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে (৫) সাজঘরে ফিরিয়ে দিয়ে টিম ইন্ডিয়াকে জোর ধাক্কা দেন দুনিত। দলের প্রয়োজনে এদিন জ্বলে উঠতে পারলেন না রবীন্দ্র জাদেজাও। লঙ্কান বোলারদের আক্রমণ সামলাতে কার্যত খাবি খাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে তিন রান করে আসালঙ্কার বলে সাজঘরে ফেরেন। ৪৪ তম ওভারে বল করতে এসে ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানেন আসালঙ্কা। প্রথম বলে যশপ্রীত বুমরা (৫) ও দ্বিতীয় বলে কুলদীপ যাদবকে (০) ফিরিয়ে দেন। দশম উইকেটে জুটি বেঁধে দলকে খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ। ৪৭ ওভারে যখন ভারতের রান ৯ উইকেটে ১৯৭, তখনই ঝেঁপে বৃষ্টি আসে। বৃষ্টির জন্য খানিকক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। বৃষ্টি থামার পরে খেলা শুরু হলে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন অক্ষর পটেল ও সিরাজ। যদিও পুরো ৫০ ওভার খেলতে পারেনি টিম ইন্ডিয়া। ৫০ তম ওভারের প্রথম বলেই অক্ষরকে ফিরিয়ে ভারতকে গুটিয়ে দেন মাহিশ তিকশানা। ৪৯.১ ওভারে ২১৩ রানে থেমে যায় ভারতের ইনিংস। সিরাজ ৫ রানে অপরাজিত থাকেন।

 

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ