আকাশছোঁয়া রান তুলে ইনিংস ঘোষণা ভারতের ! বাংলাদেশের লক্ষ্য ৫১৫

Share:

নিজস্ব প্রতিনিধি : চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চলমান টেস্টে ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করল ভারত। ২২৭ রানের লিড পেয়ে আবার ব্যাটিংয়ে নামা ভারত দ্বিতীয় ইনিংসে দাপট দেখালো। ভালো শুরু না হলেও দারুণ জুটি গড়ে দলের লিড চুড়ায় পৌঁছে দিলেন দুই সেঞ্চুরিয়ান শুভমন গিল ও ঋষভ পন্ত।

এই দুজনের সেঞ্চুরির আগেই অনেক রানের লিড পেয়ে যায় ভারত। এখন শুধু অপেক্ষা সেঞ্চুরির। অবশ্য এই দুজন তিন অঙ্ক ছোঁয়ার পর আরও কিছুক্ষণ ব্যাটিং করে ভারত। তিনশ’র কাছাকাছি গিয়ে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা। ইনিংস ঘোষণার সময় ক্রিজে ছিলেন শুভমন গিল ও লোকেশ রাহুল। গিল ১১৯ রানে ও রাহুল খেলছিলেন ২২ রান নিয়ে।

শনিবার(২১ সেপ্টেম্বর)৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। শুরুতে কিছুটা ধীরগতিতে রান তুললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেদী হয়ে ওঠেন আগের দিনে অপরাজিত ব্যাটার গিল ও ঋষভ পন্ত। ৩৫তম ওভারে তাসকিন আহমেদের বলে কভার পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলেছিলেন গিল। কিন্তু বলটি তালুবন্দি করতে পারেননি তাইজুল ইসলাম। ক্যাচ মিসে তাসকিনের চেহারায় ভেসে ওঠে আক্ষেপের ছাপ।

৪৯ তম ওভারে সাকিব আল হাসানের বলে মিড-উইকেট দিয়ে উড়িয়ে মারেন পন্ত। বল আকাশে ভাসতে থাকে। সেখানে ফিল্ডার নাজমুল হোসেন শান্ততে দেখে খুশি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।কিন্তু সহজ ক্যাচটি ফেলে ভক্তদের চরম হতাশ করেন নাজমুল হোসেন।

এদিকে নিজেদের লক্ষ্য স্থির করে নিয়েছে বাংলাদেশও।তাঁদের লক্ষ্য এসে দাঁড়িয়েছে ৫১৫ রান। তবে এই রান পাড়ি দিতে গেলে টেস্টের ইতিহাস বদলাতে হবে বংলাদেশকে। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪১৮। ৫১৫ তে পৌঁছোতে গেলে কঠোর পরিশ্রম তো করতেই হবে। অন্যদিকে প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৪৯ রানেই।

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের