বাংলার মেয়ে রিচা-দীপ্তির হাত ধরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়

১১ বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় তুলে নেয় হরমনপ্রীতরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিচা ঘোষ আর দীপ্তি শর্মা। একজন ব্যাট হাতে ঝলসে উঠলেন আর একজন আগুন ঝরানো বোলিং করলেন। আর এই দুই বঙ্গ তনয়ার দৌলতেই মহিলাদের টি টুয়েন্টি বিশ্বকাপে বুধবার ওয়েষ্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। টানা দুই ম্যাচে জিতে খুশি ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। জয়ের পিছনে মূল কাণ্ডারী বাংলার দুই মেয়ের প্রশংসাও শোনা গেল তাঁর গলায়।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেলি ম্যাথাউস। কিন্তু বাংলার মেয়ে দীপ্তি শর্মার আগুন ঝরানো বোলিংয়ের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান সংগ্রহ করতে পেরেছিল ক্যারিবিয়ানরা। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ১১৯ রানের। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। চোট সারিয়ে এদিন মাঠে নেমেছিলেন। তবে শেফালি বর্মার সঙ্গে ওপেনিং করতে নেমে দুর্দান্ত খেলতে পারেননি। সাত বলে ১০ রান করে ক্যারিশমা রামহ্যারাকের বলে প্যাভিলিয়নে ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে পাঁচ বলে মাত্র এক রান করে সাজঘরে ফিরতে হয় পাকিস্তানের বিরুদ্ধে জয়ের অন্যতম কাণ্ডারী জেমাইমা রদ্রিগেজকে। শেফালি বর্মাকেও ফিরিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন ক্যারিবিয়ান বোলার রামহ্যারাক।

কিন্তু এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর ও রিচা ঘোষ। ক্যারিবিয়ান বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন দুজনে। ধীরে-সুস্থে খেলতে থাকেন। ৬৪ বলে ৭২ রান সংগ্রহ করেন। দল যখন জয়ের দোরগোড়ায় তখনই ভারত অধিনায়ককে ফিরিয়ে দেন চিন্নেল হেনরি। ৪২ বলে ৩৩ রান করেন হরমনপ্রীত। এর পরে দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁদে তুলে নেন উইকেটরক্ষক তথা তরুণ ব্যাটার রিচা ঘোষ। ১১ বল বাকি থাকতেই দলকে কাঙ্খিত জয় এনে দেন তিনি। ৩২ বলে পাঁচটি চারের সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে বল হাতে চার ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক