এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, জায়গা পেলেন না গিল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দলের অধিনায়ক পদে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। জল্পনার অবসান ঘটিয়ে সহ অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। দলে জায়গা পেয়েছেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। তবে ধারাবাহিক ব্যর্থতার জন্য ঠাঁই হয়নি সাড়া জাগানো ওপেনার শুভমন গিলের।

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২ সেপ্টেম্বর চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ওই ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বিরাট কোহলিরা। এর আগে ১৫ বার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে সাতবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ছয় বার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা আর দুই বার পাকিস্তান। মওবিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবেই এশিয়া কাপকে দেখছেন ভারতীয় নির্বাচকরা। কারা-কারা দলে ঠাঁই পাবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল।

সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়। মূলত তরুণ খেলোয়াড়দের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সূর্যকুমার যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের বিশ্বকাপের আগে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দিয়েছেন নির্বাচকরা। এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত ভারতীয় দল-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ ও সঞ্জু স্যামসন।

‘দেশের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর,’ আমেরিকার শুল্ক বিল প্রসঙ্গে প্রতিক্রিয়া ভারতের

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী