মোহনবাগানের কাছে নতিস্বীকার ফেডারেশনের, সবুজমেরুনের খেলোয়াড়দের ছাড়াই ভারতীয় দল ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্য সমাপ্ত হয়েছে ডুরান্ড। এবার ডুরান্ড ইস্টবেঙ্গলেরা কাছে হেরে আগেই ছিটকে গিয়েছিল মোহনবাগান। ইস্টবেঙ্গলও ফাইনালে উঠতে পারেনি। এবার ডুরান্ড শেষ হবার পর বড় সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। তাদের সিদ্ধান্ত, এফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ -র জন্য কোনও ফুটবলারকে দেওয়া হবে না। সবুজ মেরুন ব্রিগেডের এই সিদ্ধান্তকে মেনে নিতে বাধ্য হয়েছে ফুটবল ফেডারেশন। ফলে দীর্ঘদিন পর জাতীয় দলে কোনও মোহনবাগানের ফুটবলারকে দেখতে পাওয়া যাবে না।

জানা গিয়েছে, কাফা নেশনস কাপের জন্য তৈরি হয়েছে ২৩ জনের ভারতীয় দল। এই দলে নেই কোন বাঙালি ফুটবলার। মোহনবাগানের দাবির কাছেই হার মানতে বাধ্য হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। সবুজ মেরুনের কোনও ফুটবলারকে জাতীয় দলে নিতে পারেননি কোচ খালিদ জামিল। কোচ খালিদে যে প্রাথমিক দল তৈরি করেছিলেন, তারমধ্য়ে ১জন বাঙালি ছিলেন। তাঁর নাম রহিম আলি। মোহন বাগানের সিদ্ধান্তের পরে ওড়িশা এফসি-র এই স্ট্রাইকারকে জাতীয় দলে রাখা হয়নি। সোমবারই ঘোষিত হয়েছে ভারতীয় দল। সেখানে কোনও  বাঙালি ফুটবলারের দেখা নেই।

কয়েকদিন আগে ক্রীড়ামন্ত্রীর করা মন্তব্যই সত্য প্রমাণিত হল। তিনি বলেছিলেন, কোনও বাঙালি খেলোয়াড়কে জাতীয় দলে খেলতে দেখা যায়না। সোমবার দল ঘোষণা হওয়ার পরেই সেই চিত্রটি ফুটে উঠেছে। ২৩ জনের দলের মধ্য়ে রয়েছেন ৩ গোলরক্ষক, ৭ ডিফেন্ডার, ৮ মিডফিল্ডার ও ৫ স্ট্রাইকার। দলকে শক্তিশালী করতে প্রত্য়েক ক্ষেত্রকেই নজর দিয়ে দেখেছেন। গোলরক্ষক হিসেবে রয়েছেন, গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, হৃতিক তিওয়ারি। ডিফেন্ডার হিসেবে রয়েছেন রাহুল ভেকে, নাওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ জিঙ্ঘন, চিংলেনসানা সিং, মিংথানমাওয়াইয়া রালতে, মহম্মদ উবেইস। মিডফিল্ডার হিসেবে রয়েছেন, নিখিল প্রভু, সুরেশ সিং, দানিশ ফারুক, জিকসন সিং, বরিস সিং, আশিক কুরুনিয়ন, উদান্তা সিং, মহেশ নাওরেম সিং। ফরোয়ার্ডে রয়েছেন, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং (জুনিয়র), জিতিন এমএস, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং।

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর