৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ইতিহাসে এক বিরল নজির গড়তে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার নিখিল চৌধুরী। দীর্ঘ ৬২ বছর পর প্রথমবার ভারতে জন্ম নেওয়া কোনও ক্রিকেটার অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন। এই ঘটনা নিয়ে  ইতিমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়েছে  জোর চর্চা। বাংলাদেশের বিপক্ষে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজের জন্য দিল্লির স্পিনার নিখিল চৌধুরীকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্র্যাভিস হেড এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করার পর ৩০ বছর বয়সী এই খেলোয়াড় অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য ডাক পান। 

অলরাউন্ডার হিসেবে পরিচিত নিখিল ব্যাট এবং বল দুই বিভাগেই সমান দক্ষ। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ও বোলিং ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ তাঁর সামনে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে  প্রথম একাদশে সুযোগ পেলে নিখিল চৌধুরী ৬০ বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত পুরুষ ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্বকারী সর্বশেষ ভারতীয় বংশোদ্ভূত পুরুষ ক্রিকেটার ছিলেন লেগ-স্পিনার রেক্স সেলার্স। গুজরাটে জন্মগ্রহণকারী সেলার্স ১৯৬৪ সালে কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে একটিমাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন। যদিও গুরিন্দর সান্ধু এবং তানভীর সাঙ্ঘার মতো ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন খেলোয়াড় সম্প্রতি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন কিন্তু তাদের কেউই ভারতে জন্মগ্রহণ করেননি।

আরও পড়ুন: একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার পর বর্তমানে বেলজিয়ামে ইইউটি২০ প্রতিযোগিতায় জেবি ব্রুজের হয়ে খেলছেন নিখিল চৌধুরী। জানা গিয়েছে, তিনি শুক্রবার (১২ জুন) ঢাকায় অস্ট্রেলিয়ার টিমের সঙ্গে যোগ দেবেন।  দিল্লিতে জন্ম নেওয়া এই লেগ-স্পিন অলরাউন্ডার মিডল অর্ডারে জায়গা পাওয়ার জন্য জোয়েল ডেভিস ও অ্যারন হার্ডির মতো খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যাঁরা শুধুমাত্র টি-টোয়েন্টি স্কোয়াডেই রয়েছেন। অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন দলে সুযোগ পেলে অলরাউন্ডার নিখিল ভালো পারফর্ম করতে পারবেন। ডোডেমাইড বলেছেন, ‘নিখিল বেশ কিছুদিন ধরেই জাতীয় পর্যায়ের একজন খেলোয়াড়। এই সফরের জন্য সে একজন স্ট্যান্ডবাই খেলোয়াড় ছিলেন, তিনি ব্রিসবেনে প্রাক-মৌসুম ক্যাম্পে দলে যোগ দেয় এবং ট্র্যাভিস হেডের বদলি হিসেবে দলে এসেছেন।’  উল্লেখ্য, দিল্লিতে জন্ম নেওয়া নিখিল চৌধুরী পঞ্জাবের হয়ে হরভজন সিং, শুভমান গিল এবং অভিষেক শর্মার মতো তারকাদের সঙ্গে ১৪টি সীমিত ওভারের ম্যাচ খেলেছেন এবং আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ট্রায়াল দিয়েছেন। 

কীভাবে নিখিলের অস্ট্রেলিয়ার সঙ্গে সংযোগ জেনে নিন

২০২০ সালে নিখিল চৌধুরী কুইন্সল্যান্ডে তাঁর এক কাকুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সময়ে করোনা মহামারি আঘাত হানায় তিনি অস্ট্রেলিয়ায় আটকে যান। ফিরতে পারেননি ভারতে। তখনই পঞ্জাবের এই প্রাক্তন ঘরোয়া ক্রিকেটার অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে শুরু করেন। বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে তাঁর অসাধারণ পারফরম্যান্স অস্ট্রেলিয়ায় নির্বাচক টনি ডোডেমাইডের নজরে আসেন। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে, তিন ম্যাচের সিরিজটি আগামী ১৭ জুন থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। পরবর্তী দুটি ম্যাচ হবে ১৯ ও ২১ জুন।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার