দ্বিতীয় টেস্টে নেই শুভমন, চোট সারাতে আপাতত মুম্বইয়ে চিকিৎসা চলবে ভারতীয় অধিনায়কের

আশঙ্কাই সত্যি হল! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের হয়ে খেলতে পারবেন না শুভমন গিল। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের হয়ে খেলতে পারবেন না শুভমন গিল। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। আর ম্যাচ চলাকালীনই ঘাড়ে চোট পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক। সেই নিয়েও ম্যাচ খেলেছিলেন। কিন্তু শেষমেষ যন্ত্রণা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। আইসিইউ-তে থেকে গত রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এরপর নেক বেল্ট পড়েই তিনি কলকাতায় ছাড়েন।

দলের সঙ্গে উড়ে যান গুয়াহাটিতে। যদিও দিন দুয়েক আগেই BCCI জানিয়ে দিয়েছিল যে, দ্বিতীয় টেস্ট ম্যাচে শুভমনের খেলার সম্ভাবনা খুবই কম। তবে শুক্রবার (২১ নভেম্বর) টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর পাকাপাকিভাবে জানিয়ে দিলেন যে, দ্বিতীয় টেস্টে খেলবেন না শুভমন গিল। আগামিকাল তথা ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগেই শুভমনকে ছেড়ে দিলেন গৌতম গম্ভীর। ঘাড়ের চোট এখনও ঠিক হয়নি তাঁর। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন শুভমন চিকিৎসার জন্যে গুয়াহাটি থেকে মুম্বইতে যাচ্ছেন। দলের সঙ্গে কলকাতা থেকে গুয়াহাটিতে তিনি উড়ে গেলেও শেষ পর্যন্ত শুভমনকে ছেড়েই দিল কোচ।

তবে শুভমনের অনুপস্থিতিতে গুয়াহাটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। ভারতীয় দলের মেডিক্যাল স্টাফেরা শুভমনের চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননা। তাই শুভমন গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ে যাচ্ছেন। সেখানে গিয়ে ঘাড়ের চোট সারাতে বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন তিনি। সম্ভবত দিনশ পারদিওয়ালার কাছে যাবেন শুভমন। তার পর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন তিনি। সেখানেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে। তবে শুভমন আবার করে মাঠে ফিরবেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি বিসিসিআই বা ভারতীয় দলের পক্ষ থেকে। আর শুভমনের জায়গায় ভারতের প্রথম একাদশে ঢুকতে পারেন সাই সুদর্শন।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল