আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করে মানরক্ষা, নেশনস কাপে টিকে রইল খালিদের দল

Share:

নিজস্ব প্রতিনিধি: খালিদ জামালের হাতে পড়েও ধারাবাহিকতার অভাবের মারণব্যধি থেকে মুক্ত হতে পারল না ভারতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)গ্রুপের সবচেয়ে দুর্বল দল আফগানিস্তানের বিরুদ্ধে জঘন্য ফুটবল উপহার দিল ব্লু ব্রিগেড। যার ফলে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল খালিদ জামিলের শিষ্যদের। এই ড্রয়ের ফলে তৃতীয় স্থানের লড়াইয়ের দৌড়ে থাকল ব্লু ব্রিগেড।

কাফা নেশন্স কাপে শুরুটা ভালই করেছিল খালিদের শিষ্যরা। প্রথম ম্যাচে তাজিকিস্তানকে হারিয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে দুরন্ত খেলেও হেরে গিয়েছিল ইরানের কাছে। আগের দুই ম্যাচের পারফরম্যান্স দেখে অনেকেই আশা করেছিলেন এদিন অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানকে দুরমুশ করে দেবেন বিক্রম প্রতাপ সিংহরা। কিন্তু তা হল না। ম্যাচে ম্যান টু ম্যান মার্কিং রেখেছিলেন ভারত কোচ খালিদ জামিল। তাতে সমস্যা হল। প্রথমার্ধে মুসাউয়ি, হানিফি, রহিমিদের বার বার আক্রমণ সামলাতে হিমশিম খেয়ে যায় ভারতের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। তেকাঠির নিচে গুরপ্রীত সিংহ সান্ধু অপ্রতিরোধ্য না হয়ে উঠলে গোল হজম করতে হত। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

আক্রমণের ঝাঁজ বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতে বিক্রম প্রতাপ সিংহকে নামান কোচ খালিদ। খেলার ছবিটা সামান্য বদলায়। আফগান রক্ষণ ভাগে বেশ কয়েক বার হানা দিয়েছিলেন বিক্রম। তবে কাঙ্খিত কাজটি করতে পারেননি। আশিক কুরুনিয়নও কয়েক বার আফগান বক্সে ঢুকেও পড়েন। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি। ৭০ মিনিটের মাথায় নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা পায় ভারতীয় দল। বক্সের মধ্যে থেকে হানিফির শট বারে লেগে ফেরে। গোলের রাস্তা তৈরি করতে খালিদ জামিল নামিয়েছিলেন ফারুখ চৌধরি ও উদান্তা সিংহকে। কিন্তু লাভ হয়নি। গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয় বিক্রমদের।

 

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক