এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তিন বদল, প্রথম একাদশে কারা থাকছেন?

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ তালিকা হতে পারে, অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রুপ পর্বের খেলা শেষ। রবিবার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। আবার সেই মহারণ। বিতর্কিত ম্যাচ। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। ব্যাটে-বলে একেবারে পহেলগাঁও হামলার জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। পহেলগাঁও হামলায় পাকিস্তানি জঙ্গিদের হাতে মারা গিয়েছেন ২৬ পর্যটক। সেই বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ -এর অধীনে ৯ টি পাকিস্তানি ঘাটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এমনকি পাকিস্তানের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এই আবহে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ একেবারেই মেনে নিতে পারছে না দেশবাসী। গত রবিবার ছিল আন্তর্জাতিক T20 বিশ্বকাপের পর পাকিস্তানের সঙ্গে ভারতের প্রথম ম্যাচ। কিন্তু এই ম্যাচ নিয়ে বিক্ষোভ হয়েছে তুঙ্গে। জায়গায় জায়গায় প্রতিবাদ চলেছে। তেমনই আজও সুপার ফোরে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ। কিন্তু একেবারেই এই ম্যাচ নিয়ে উচ্ছ্বাস নেই। যাই হোক, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে জোড়া বদল করেছিল ভারত। ইচ্ছা করে সেই বদল করেছিলেন কোচ গৌতম গম্ভীর। আর আজ এশিয়া কাপের সুপার ফোরেও বদল আনল ভারত। দলে তিনটি পরিবর্তন আনল। যে দুই ক্রিকেটারকে ওমান ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁরা ফিরবেন। পাশাপাশি আরও একটি বদল আনতে পারে ভারতীয় ম্যানেজমেন্ট।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ তালিকা হতে পারে, অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।

১) অভিষেক শর্মা- গ্রুপ পর্বে তিন ম্যাচেই ভাল রান করেছেন তিনি। সুপার ফোরেও পাকিস্তানের বিরুদ্ধে ওপেন করবেন তিনি। পাশাপাশি তাঁর স্পিন বোলিংও দলকে এগিয়ে যেতে সাহায্য করবে।

২) শুভমন গিল- দলের সহ-অধিনায়ক হয়েও এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি। রবিবারের ম্যাচে তাঁর প্রত্যাবর্তন দলকে সাহায্য করবে।

৩) তিলক বর্মা- অভিষেকের মতো তিলকও ফর্মে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে খেলবেন তিনি।

৪) সূর্যকুমার যাদব- দলের অধিনায়ক। গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দিয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে একাই অনেক রান তুলেছেন। আত্মবিশ্বাসী সূর্য এই ম্যাচেও ভাল খেলবেন বলে আশা করা যাচ্ছে।

৫) সঞ্জু স্যামসন- ওমানের বিরুদ্ধে ভাল খেলেছেন। তবে উইকেটরক্ষক হিসেবে তাঁর পারফরম্যান্স ভাল। পাকিস্তান ম্যাচে খেলবেন তিনি।

৬) হার্দিক পাণ্ড্য- বল ভাল করলেও এখনও পর্যন্ত এশিয়া কাপে কোনও রান পাননি হার্দিক। পাকিস্তানের বিরুদ্ধে রানে তাঁর ভাল পারফরম্যান্সের আশা করছেন ভক্তরা।

৭) রিঙ্কু সিংহ- ওমান ম্যাচে অক্ষর প্যাটেল মাথায় চোট পেয়ে মাঠ ছেড়েছেন। তাই পাকিস্তানের বিরুদ্ধে তিনি খেলবেন কি না এখনও নিশ্চিত নয়। যদি অক্ষর না খেলেন তা হলে রিঙ্কুর খেলার সম্ভাবনা রয়েছে। কারণ, অক্ষর যেখানে খেলেন সেখানে রিঙ্কু ছাড়়া অন্য বিকল্প নেই।

৮) শিবম দুবে- হার্দিকের পাশাপাশি পেসার অলরাউন্ডার হিসাবে খেলবেন শিবম।

৯) কুলদীপ যাদব- চলতি এশিয়া কাপে ভারতের সেরা বোলারের তকমা পেয়েছেন কুলদীপ। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন। তাই আজকের খেলায় তাঁর উপর আস্থা রয়েছে দলের।

১০) জসপ্রীত বুমরাহ- ওমানের বিরুদ্ধে খেলেননি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে দলে ফিরবেন বুমরাহ। আর তাঁর দলে ফেরার কারণে বসতে হচ্ছে অর্শদীপ সিংহকে।

১১) বরুণ চক্রবর্তী- ওমানের বিরুদ্ধে বরুণকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে ফিরবেন তিনি। তাঁর জায়গায় পেসার হয়েছিল হর্ষিত রানা, কিন্তু তিনি দলে ফেরায় হর্ষিত কে বসতে হবে। অর্থাৎ, প্রথম দুই ম্যাচের পর তিন স্পিনারকেই খেলাবে ভারত।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল