শ্রীলঙ্কাকে হারিয়ে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে ভারত

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাঙ্ককে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাঙ্ককে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত। রাধা যাদবের অলরাউন্ড দক্ষতায় ভর করে ৩৯ বল বাকি থাকতেই লক্ষ্য পূরণ করে জিতে যায় ভারত। ১১৯ রান করে শ্রীলঙ্কাকে ফেরৎ পাঠায় ভারতীয় মহিলা মহল। অন্যদিকে সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। সুতরাং রবিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত।

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু ১৯.৪ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায় তাঁরা। ৩৫ বলে ৩১ রান করেন সঞ্জনা কাবিন্দি। ২২ রান করেন শশীনি গিমহানি। ভাল জুটি গড়ার আগেই পরপর আউট হতে থাকেন শ্রীলঙ্কার দাপুটে ব্যাটসম্যানরা। তবে বল হাতে সবথেকে ভাল খেলেছেন রাধা যাদব। তিনি ৩.৪ ওভারে ১৯ রানে মোট ৪ উইকেট নেন। তাঁর বাঁ হাতি স্পিনে শ্রীলঙ্কার মিডল এবং লোয়ার অর্ডার একেবারে ধসে যায়। শেষের দিকে শ্রীলঙ্কার কেউই তেমন রান তুলতে পারেননি। রাধার পাশাপাশি প্রেমা রাওয়াতও ভাল খেলেছেন। তিনি চার ওভারে ৯ রানে মোট ২ উইকেট নেন। এছাড়া তনুজা কাঁওয়ারও দু’টি উইকেট নিয়েছেন।

তবে রান তাড়া করতে এসে ভারত প্রথমে নন্দিনী কাশ্যপকে হারায়। তবে জবাব দেন দীনেশ বৃন্দা, ঝোড়ো ব্যাটিংয়ের আক্রমণে আটটি চারের সাহায্যে ২০ বলে ৪২ রান তুলে নেন তিনি একাই। অনুষ্কা শর্মা করেন ২৭ রান। শেষে ব্যাট হাতে রাধা ১৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জিতিয়ে দেন। সাতটি চার মেরেছেন তিনি। অন্যদিকে সেমিফাইনালে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ১১০/৮ তোলে। জবাবে মাত্র ৫৬ রানেই ম্যাচ গুটিয়ে নেয় পাকিস্তান। সুতরাং আগামী রবিবারের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারত মাঠে নামবে।

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা