দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৭ উইকেটে টেস্ট সিরিজে জয়ী ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: চতুর্থ দিনের শেষ সেশনে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল দিল্লি টেস্টে ভারতই জয়ী হচ্ছে। ঘোষণা ছিল কেবল সময়ের অপেক্ষা। মঙ্গলবার ২-০ ব্যবধানে ভারত সিরিজ জয় নিশ্চিত করে। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে শুভমন গিলের এটাই হল প্রথম সিরিজ জয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জয় নিশ্চিত করে ভারত। । ১২১ রানের সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে, ভারত শেষ দিন ৬৩/১ থেকে শুরু করে এবং জয়ের জন্য আর মাত্র ৫৮ রানের প্রয়োজন ছিল। হাতে ছিল ৯ উইকেট।   কেএল রাহুল অসাধারণ ৫৮ রানের ইনিংস খেলে জয়ের পথে ভারতকে এগিয়ে নিয়ে যান। হাফ সেঞ্চুরি করেন  কেএল রাহুল।

রাহুল প্রথমে সাই সুধারসনের (৩৯) সঙ্গে জুটি গড়েন। তাঁরা দ্বিতীয় উইকেটে ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন যা কার্যকরভাবে প্রতিযোগিতার সমাপ্তি ঘটায়। যদিও ওয়েস্ট ইন্ডিজ দুটি দ্রুত উইকেট পায়। অফ-স্পিনার রোস্টন চেজ (২/৩৬) সুধারসন এবং অধিনায়ক শুভমান গিল (১৩) উভয়কেই আউট করেন। বলা ভাল শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রাহুল এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধ্রুব জুরেল (৬ অপরাজিত) নিশ্চিত করেন যে ভারতের আর কোনও ভয় নেই, জয় নিশ্চিত। ক্রিকেট মহল বলছে এই জয় খেলার দীর্ঘতম ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের উপর ভারতের ব্যাপক আধিপত্যকে পুনরায় নিশ্চিত করেছে।

কুলদীপ যাদব এই ম্যাচের দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন । রবীন্দ্র জাডেজা হয়েছেন সিরিজের সেরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  ভারত ২০০২ থেকে  এখন  পর্যন্ত টানা ১০টি টেস্ট সিরিজ জিতল। অন্যদিকে চেজ, ক্রেগ ব্রাফেটের পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম পাঁচ টেস্টেই হারলেন । প্রথম টেস্টে ১৭৫ রান করেন ওপেনার যশস্বী জয়সোয়াল। ১২৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শুবমান গিল। সাই সুদর্শন করেন ৮৭ রান। নীতীশ রেড্ডি করেন ৪৩ রান। ধ্রুব জুরেল করেন ৪৪ রান। কে এল রাহুল করেন ৩৮ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করে অপরাজিত রাহুল। মাত্র আট রান করেই আউট হয়ে যান যশস্বী। ৩৯ রান করেন সাই সুদর্শন। ১৩ রান করেন শুবমান। ৬ রান করে অপরাজিত থাকেন জুরেল।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন