প্রথম দ্বিশতরান করে ইতিহাস গড়লেন শুভমন গিল, ছাপিয়ে গেলেন শচিন-বিরাটকে

Share:

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারত অধিনায়ক শুভমন গিল। ডন ব্র্যাডম্যান, বিরাট কোহলিদের রেকর্ড ভেঙে নয়া নজির আগেই গড়েছিলেন। এবার ভারতের প্রথম অধিনায়ক হিসাবে টেস্টে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করলেন তিনি।বৃহস্পতিবার (৩ জুলাই) জস টংয়ের বলে সিঙ্গল রান নিয়েই দুশোর ঘরে পৌঁছে যান ভারতের নতুন টেস্ট অধিনায়ক।   

৫ উইকেটে ৩১০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল টিম ইন্ডিয়া। বুধবার (২ জুলাই) প্রথম দিনের শেষে অপরাজিত থাকা দুই ব্যাটার শুভমন গিল ও রবীন্দ্র জাদেজা শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। ইংরেজ বোলারদের বিষাক্ত আক্রমণ নির্বিষ করে দিয়ে রান মেশিন সচল রাখেন। মধ্যাহ্নভোজনের বিরতির আগেই দেড়শো রানের গণ্ডি পেরিয়ে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক।। এজবাস্টনে টেস্টে এতদিন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক ছিলেন বিরাট কোহলি। তিনি এক ইনিংসে ১৪৯ রান করেছিলেন। তাঁকে টপকেছেন শুভমন। ভারত অধিনায়ককে যোগ্য সঙ্গত করেন রবীন্দ্র জাদেজাও। গত সফরে এজবাস্টনেই শতরান করেছিলেন তিনি। এদিনও দুর্দান্ত খেলছিলেন। মনে হচ্ছিল শতরান পেয়ে যাবেন। কিন্তু তা হয়নি। জশ টংয়ের বাউন্সার সামলাতে না পেরে ৮৯ রানের মাথায় আউট হন তিনি। সেই সঙ্গে ভেঙে যায় ২০৩ রানের জুটি। ৪১৪ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত।

তবে একের পর এক সতীর্থকে ফিরতে দেখেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন শুভমন। ইনিংসের ১২২তম ওভারে জস টংয়ের বলে সিঙ্গল নিয়েই দ্বিশতরানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ভারত অধিনায়ক হিসাবে তো বটেই এমনকি ব্যক্তিগতভাবেও এই প্রথম টেস্টে দ্বিশতরান করলেন শুভমন। আন্তর্জাতিক ক্রিকেটে জীবনের প্রথম দ্বিশতরান করতে ৩১১টি বল খেলেছেন ভারত অধিনায়ক। হাঁকিয়েছেন ২৩টি বাউন্ডারি ও দুটি ছক্কা। শুভমনের  অসাধারণ ব্যাটিংয়ের দৌলতেই বড় রানের ইনিংস গড়ার পথে এগোচ্ছে টিম ইন্ডিয়া।

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের