শুভমনকে নিয়ে ধোঁয়াশার মধ্যেই আহমেদাবাদে ‘ফাইনাল’, দলে বাংলার অলরাউন্ডার?

Share:

নিজস্ব প্রতিনিধি: দূষণের প্রভাবে ভেস্তে গিয়েছে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ। শুক্রবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু। এখানেই হবে ভারত দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের ফয়সালা। দলে বদলও এসেছে বেশ কিছু। সবথেরে বেশি চিন্তা ভারতের সহ অধিনায়ক শুভমন গিলকে নিয়ে।

লখনউতে ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে সিরিজ জয় বা ড্র হওয়ার সম্ভাবনা বেশি। তবে আহমেদাবাদে খেলতে নামার আগে ভারতের সামনে সবথেকে বড় প্রশ্ন শুভমন গিলের ভবিষ্যত। তিনি ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছালেও তার খেলার বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। বুধবার অনুশীলন করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন শুভমন গিল। তারপরে তাঁকে আর অনুশীলনে দেখা যায়নি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভমনকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। সামান্য ব্যথা থাকলেও তাঁকে দিয়ে খেলাতে রাজি নয় ভারতীয় বোর্ড। উল্লেখ্য, এর আগেই টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমন। হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। তারপর থেকে টেস্ট এবং একদিনের সিরিজে মাঠের বাইরেই ছিলেন ভারতের সহ অধিনায়ক। টি-টোয়েন্টি সিরিজের মাঠে ফিরেছিলেন, কিন্তু পায়ে ফের চোট লাগায় তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় দল।

সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই পরিস্থিতিতে চোট নিয়ে আর আশঙ্কা বাড়াতে রাজি নয় ভারত। শুভমন এদিন না খেললেও তাঁর জায়গায় দলে ঢুকবেন সঞ্জু স্যামসন। অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে ওপেন করতে পারেন তিনি। পাশাপাশি ভারতীয় দলে আরও একটি বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। জিতেন শর্মার বদলে নামতে পারেন বাংলার শাহবাজ আহমেদ। তার কারণ সঞ্জু স্যামসান আসলে উইকেট রক্ষক হিসেবে জিতেন শর্মার প্রয়োজন নেই। এক উইকেট রক্ষক ও এক অলরাউন্ডার নিয়েই খেলতে পছন্দ করছেন গৌতম গম্ভীর। পাশাপাশি অক্ষর পাটেল সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তার জায়গায় শাহবাজ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অক্ষরের মতো বাঁ হাতি ব্যাটারির সঙ্গে তার স্পিনটাও মনে রাখার মতো। এবার ভালো খেলতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ মিলতে পারে তার।

আমেদাবাদের ভারতের সম্ভাব্য একাদশের মধ্যে রয়েছেন- সূর্য কুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসান, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, শাহবাজ আহমেদ, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার