প্রাণঘাতী হামলা চালাতে পারে জঙ্গিরা, ঢাকা যাচ্ছেন না বিরাট কোহলিরা!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জমানা বদলের পরে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের ইন্ধনে বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মৌলবাদী ও জঙ্গিরা। ভারত বিদ্বেষ তুঙ্গে পৌঁছেছে। তাই নিরাপত্তার কারণে আগামী অগস্টে বিরাট কোহলিদের বাংলাদেশ সফর বাতিল করার পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূত্রের খবর, পাকিস্তানের মতো বাংলাদেশের সঙ্গেও যাবতীয় সম্পর্ক ছেদ করার পথে হাঁটার চিন্তাভাবনা করছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা।

আগামী অগস্টেই তিনটি একদিনের এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ছিল বিরাট কোহলি-রোহিত শর্মা-সূর্যকুমার যাদবদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঢাকঢোল পিটিয়ে ওই সফরসূচি ঘোষণা করা হয়েছিল। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বাংলাদেশে জমানা বদলের পরেই যেভাবে তদারকি সরকারের ইন্ধনে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছে এবং ভারত বিরোধিতা চলছে তাতে বিরাট কোহলিরা বাংলাদেশে গেলে জঙ্গি হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন বিসিসিআই কর্তারা। নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটি যেমন ভারতীয় ক্রিকেটারদের জন্য নিরাপদ নয়, একইভাবে বাংলাদেশে খেলতে যাওয়াও বিরাটদের জন্য বড় বিপদের। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বদলা নিতে বাংলাদেশের জঙ্গিরা ভারতীয় ক্রিকেটারদের উপরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাই অগস্টে বিরাটদের বাংলাদেশে খেলতে না পাঠানোর বিষয়ে একপ্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তারা। খুব শিগগিরই ওই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের জানিয়ে দেওয়া হবে।

বিরাটদের সফর বাতিল হতে পারে এমন আঁচ পেয়ে আসরে নেমেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তথা মৌলবাদী সংগঠন জামায়াত ইসলামীর শীর্ষ নেতা  ফারুখ আমেদ। বিসিসিআইয়ের কর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলে বিরাটদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে চাইছেন তিনি।  

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের