সুপার ওভারে আফগানদের হারিয়ে জয়ী রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: এক শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী থাকল চিন্নস্বামী স্টেডিয়াম। প্রথমে ব্যাট করে ২১২ রান তুলেছিল ভারত। আফগানরাও নির্ধারিত ২০ ওভারে তোলে ২১২ রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথম সুপার ওভারও টাই হয়। দ্বিতীয় সুপার ওভারেই বাজিমাত করলেন রোহিত শর্মারা। আফগানদের চুনকাম করে সিরিজ জিতল টিম ইন্ডিয়া।  

বুধবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ব্লু ব্রিগেড। শেষ পর্যন্ত অবশ্য রোহিত শর্মা ও রিঙ্কু সিংয়ের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১২ রান তোলে ভারত। জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মারমুখী মেজাজেই খেলতে শুরু করেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে রান মেশিন সচল রাখেন দুজনে। প্রথম পাওয়ার প্লে-তে ৫১ রান তোলেন। মুকেশ কুমার-শিভম দুবে-আভেশ খানদের নিয়ে ছেলেখেলা করে ২৯ বলেই নিজের ষষ্ঠতম অর্ধ শতরান তুলে নেন গুরবাজ। মারমুখী আফগান ওপেনারকে থামিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন কুলদীপ যাদব। ৩২ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন গুরবাজ। আর তিনি ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান ব্যাটিং।

১৩তম ওভারে বল করতে এসে আফগানদের জোড়া ধাক্কা দেন ওয়াশিংটন সুন্দর। তৃতীয় বলে আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরানকে (৫০) ফেরান। পরের বলে ফিরিয়ে দেন আজমাতুল্লাহ ওমরজাইকে (০)। সেই ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান গুলাবদিন নাইব ও মহম্মদ নবি। কার্যত রুদ্রমূর্তিতে ব্যাট করতে থাকেন দুজনে। মহম্মদ নবিকে (১৬ বলে ৩৪) ফিরিয়ে ফের ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে এনে দেন ওয়াশিংটন সুন্দর। ৬ নম্বরে ব্যাট করতে নামা  করিম জনত মাত্র ২ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। নাজিবুল্লা জাদরানকে (৫) ফেরান আভেশ খান। জয়ের জন্য শেষ ওভারে আফগানদের প্রয়োজন ছিল ১৯ রানের। মুকেশের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শেষ ওভারে ১৮ রান নিয়ে ম্যাচ টাই করেন গুলাবদিন-সারাফউদ্দিন আশরাফরা। ২৩ বলে ৫৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন গুলাবদিন।

ম্যাচের ফলাফল নির্ধারণে সুপার ওভারের সাহায্য নেওয়া হয়। প্রথম সুপার ওভারে ফের ম্যাচ টাই হয়। দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১১ রান তোলে রোহিতরা। জবাবে ব্যাট করতে নেমে তিন বলে দুই উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় আফগানরা।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা