‘বদলার’ লক্ষ্য নিয়ে ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: এক দলের লক্ষ্য ২০ বছর আগে হারের মধুর প্রতিশোধ নেওয়া। অন্য দলের লক্ষ্য, গ্রুপ লিগে হারের বদলা নেওয়া। এক দলের লক্ষ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের জ্বালা মেটানো। অন্য দলের লক্ষ্য, বিশ্ব সেরা হওয়ার ডাবল হ্যাটট্রিক। ভিন লক্ষ্য নিয়েই আজ রবিবার দুপুরে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই পরাক্রমশালী ভারত ও অস্ট্রেলিয়া।

চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ লিগ ও সেমিফাইনাল মিলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। সব ম্যাচেই প্রতিপক্ষদের কার্যত উড়িয়ে দিয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ব্যাট হাতে বিপক্ষের বোলারদের আক্রমণকে ছিন্নভিন্ন করে দিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলি-শ্রেয়স আইয়ার-শুভমন গিল-কেএল রাহুলরা। আর বল হাতে আগুন ঝরিয়েছেন মহম্মদ শামি-যশপ্রীত বুমরারা। তাঁদের সঙ্গে ভেল্কি দেখিয়েছেন কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজারা।

উল্টোদিকে প্রথম দুই ম্যাচ হারার পরে স্বমূর্তি ধারণ করে টানা আট ম্যাচ জিতে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছে অজিরা। দলের দুই ওপেনার ট্র্যাভিস হেড-ডেভিড ওয়ার্নারের পাশাপাশি মার্নুস লাবুশানে-গ্লেন ম্যাক্সওয়েলরাও দলের প্রয়োজনে ব্যাট হাতে ঝলসে উঠেছেন। বল হাতে বিপক্ষের ব্যাটারদের ঘুম কেড়ে নিয়েছেন মিচেল স্টার্ক-জোস হ্যাজলউড-অ্যাডাম জাম্পারা। তবে খানিকটা হলেও ভারতের তুলনায় অজি ব্যাটার-বোলারদের ধারাবাহিকতা কম।

২০ বছর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিশ্বকাপের ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সেবার ১০টি ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। আর আট ম্যাচ জিতে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। ফাইনালে ২ উইকেটে ৩৫৯ রান তুলেছিল অজিরা। জবাবে ব্যাট করতে নেমে ২৩৪ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ১২৫ রানে হেরেছিল সৌরভের দল। সেবার দলে থেকেও বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয়নি রাহুল দ্রাবিড়ের। এবার রোহিতদের দলের হেড স্যারের দায়িত্বে মিস্টার ডিপেন্ডেবল। এবার কী রোহিত শর্মা-বিরাট কোহলিরা তাঁদের হেড স্যারের অধরা স্বপ্ন পূরণ করতে পারবেন?

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর