ব্রিসবেনে মুষলধারে বৃষ্টি, খেলা বন্ধের মধ্যেই লাঞ্চ বিরতি

Share:

নিজস্ব প্রতিনিধি : গাব্বায় অস্ট্রেলিয়া–ভারত বোর্ডার–গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিনেই বাধা দিল বৃষ্টি। অনেকে হয়ত বৃষ্টিটা আশা করতে পারে নি। দিনের প্রথম সেশনেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে দুবার। যতটুকু খেলা হয়েছে তাতে ১৩.২ ওভারে বিনা উইকেটে ২৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে বানচাল করে দেওয়ায় খেলা বন্ধের মধ্যেই আনুষ্ঠানিকভাবে লাঞ্চ বিরতি দেওয়া হয়েছে।

মুষলধারে বৃষ্টি পড়ছে ব্রিসবেনে। যে কারণে মধ্যাহ্নভোজ শেষ হলেও খেলা শুরু করা যায়নি। ব্রিসবেনে সকাল থেকে আকাশ ছিল মেঘলা। পিচ রিপোর্টে ম্যাথু হেইডেন ও সুনীল গাভাস্কার বলেছিলেন, প্রথম দুই ঘণ্টায় পেসাররা মুভমেন্ট পাবেন, ব্যাটিং কঠিন হবে। আবহাওয়া ও পিচের সুবিধা নিতেই টসে জিতে বোলিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স জানান, তিনিও বোলিংই নিতেন।

বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকার পর আবার তা শুরু হয়েছে। ১০ ওভার খেলা হয়ে গেলেও এখনও উইকেট আসেনি। অস্ট্রেলিয়া ২৬ রান তুলে নিয়েছে। সিরাজের জায়গায় আকাশ দীপকে বল করতে আনা হয়েছে। বুমরার সঙ্গে তিনি বল করছেন।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি এতটাই মুষলধারে ঝরছে যে, সেখানে থাকা ইএসপিএনক্রিকইনফোর ডেপুটি এডিটর অ্যান্ড্রু ম্যাকগ্লাশান জানিয়েছিলেন, ‘আউটফিল্ড লেক হয়ে গেছে’। তবে ব্রিসবেনের পয়োনিষ্কাশন ব্যবস্থা ভালো। বৃষ্টি থামলে শুকোতে বেশি সময় লাগবে না। কিন্তু বৃষ্টিটাই থামছে না। লাঞ্চ বিরতির সময়ের বর্ণনায় ম্যাকগ্লাশান বলেছিলেন ‘মাঠের বাইরের রাস্তা এখন নদী হয়ে গেছে।’

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের কাছ থেকে ১০০ খুনের মামলা সরানো হল

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

দিল্লিতে ফের অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১

রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

আজ বেলা ১২টায় গোলপার্ক থেকে যাদবপুর প্রতিবাদ মিছিলের ডাক ABVP-র 

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প