এই মুহূর্তে

বাংলার অভিজ্ঞান ও বৈভবের চওড়া ব্যাটে বাংলাদেশের বিরুদ্ধে রান তুলল ভারতের ছোটরা

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী। আর স্থিতধী ইনিংস খেললেন বাংলার উইকেটরক্ষক অভিজ্ঞান কুন্ডু। দুজনের চওড়া ব্যাটে ভর করে শনিবার (১৭ জানুয়ারি) ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সম্মানজনক রান তুলল ভারতের ছোটরা। প্রথমে ব্যাট করে ৪৮.৪  ওভারে ২৩৮ রান তুলেছে আয়ুষ মাত্রের বাহিনী।

জিম্বাবোয়ের কুইন স্পোর্টস ক্লাব ময়দানে এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাটান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম। ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া ধাক্কা খায় টিম ইন্ডিয়া। আল ফাহাদের বলে পর পর সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে (৬) ও বেদান্ত ত্রিবেদী। ঠিক মাথা ঠান্ডা করে খেলে সেই বিপর্যয় কাটিয়ে ওঠেন বৈভব সূর্যবংশী ও বিহান মালহোত্রা। দুজনে তৃতীয় উইকেটে ৪১ রান যোগ করেন। দশম ওভারে বাংলাদেশের অধিনায়কের বলে আউট হয়ে যান বিহান (৭)। এর পরে জুটি বাঁধেন বৈভব ও বাংলার অভিজ্ঞান কুন্ডু। খোলস ছেড়ে বেরিয়ে এসে ঝড় তোলেন বৈভব। মাত্র ৩০ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। অন্যপ্রান্তে ক্রিজ আগলে থাকেন অভিজ্ঞান। চালিয়ে খেলতে গিয়ে ব্যক্তিগত ৭২ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন বৈভব। ছয় নম্বরে নামা হরবংশ পানগালিয়া ব্যাট হাতে তেমন বড় রানের ইনিংস খেলতে পারেননি। তিনি সাত বল খেলে ২ রান করে ফিরে যান।

ষষ্ঠ উইকেটে অভিজ্ঞান ও কনিষ্ক চৌহান মাথা ঠান্ডা করে খেলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। বড় রানের ভিতের উপরে দলকে দাঁড় করাতে বিশেষ দায়িত্ব নেন বাংলার উইকেটরক্ষক ব্যাটার। ষষ্ঠ উইকেটে ৫৪ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। কনিষ্ক ফেরেন ২৬ বলে ২৮ রান করে। এর পরে নিচের সারির দু্ই ব্যাটার অম্বরীশ আর এস (৫) ও খিলান পটেল (৮) তেমন কিছু করতে পারেননি। দলকে বড় রান উপহার দিতে হাত খুলে খেলার চেষ্টা করা অভিজ্ঞান ফেরেন ৮০ রানে। ১১ নম্বরে নেমে চালিয়ে খেলে ৬ বলে ১১ রান করেন দীপেশ দেবেন্দ্রন। বাংলাদেশের হয়ে আল ফাহাদ ৩৮ রানে ৫ উইকেট নিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেলসির বিরুদ্ধে বদলা নিতে উয়েফা লিগে নামছে পিএসজি

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

ফুটবল মাঠ হয়ে উঠল রণক্ষেত্র, এক ম্যাচে ২৩ লাল কার্ড

‘তোমাকে ছাড়া…’ বিশ্বকাপ জিতে বাবার উদ্দেশ্যে রিঙ্কুর লেখা চিঠি জল আনবে চোখে

বিশ্বকাপ জয়ের জন্য সূর্যদের ১৩১ কোটি দিচ্ছে BCCI

বাজল সানাই, এবার বিয়ের পিঁড়িতে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ