একা কুম্ভ হয়ে লড়ছেন ওলি পোপ, ইংল্যান্ড এগিয়ে ১২৬ রানে

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: একা কুম্ভ হয়ে লড়ছেন ইংল্যান্ডের ওলি পোপ। আর তাঁর বুক চিতিয়ে লড়াইয়ের ফলে প্রাথমিক ধাক্কা সামলে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। তৃতীয় দিনের শেষে সফরকারী দলের সংগ্রহ ৬ উইকেটে ৩১৬। দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে এগিয়ে বেন স্টোকসের দল।

শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল সাত উইকেটে ৪২১। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর পটেল। শনিবার তৃতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডের বোলারদের আক্রমণ সামলাতে হিমশিম খান ভারতের দুই ব্যাটার। মাত্র ১৫ রান যোগ হতে না হতেই জো রুটের বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরে যান জাদেজা (৮৭)। আগের দিনের সঙ্গে মাত্র ৬ রান যোগ করতে পেরেছেন তিনি। পরের বলে যশপ্রীত বুমরাকে শূন্য রানে ফেরান রুট। পরের ওভারে সাজঘরের পথ ধরেন অক্ষর পটেলও (৪৪)। ৪৩৬ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ইংল্যান্ডের হয়ে জো রুট ৭৯ রানে ৪ উইকেট নিয়েছেন। রেহান আহমেদ ও টম হার্টলে দুটি করে উইকেট নিয়েছেন।

১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দুই গোড়াপত্তনকারী ব্যাটার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ধীরে সুস্থে খেলতে শুরু করেছিলেন। দশম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলের ফ্লাইট বুঝতে না পেরে সজোরে হাঁকাতে গিয়ে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। এর পরে বেন ডাকেট ও ওলি পোপ প্রতিরোধ গড়ে তোলেন। ভারতীয় বোলিং আক্রমণ সামাল দিয়ে রান মেশিন সচল রাখেন দুজনেই। মধ্যাহ্নভোজের আগে বেন ডাকেটকে (৪৭) ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন যশপ্রীত বুমরা। জো রুটকেও (২) দ্রুত ফেরান বুমরা।  জনি বেয়ারস্টো (১০) ও প্রথম ইনিংসে দুরন্ত খেলা বেন স্টোকসও (৬) দলের বিপদের দিনে ব্যাট হাতে ঝলসে উঠতে পারেননি। একের পর এক সতীর্থের ক্রিজে আসা-যাওয়া দেখেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন পোপ। একা কুম্ভ হয়ে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন। ষষ্ঠ উইকেটে বেন ফোকসকে সঙ্গী করে ১১২ রানের জুটি গড়েন। নিজের শতরানও আদায় করে নেন। ফোকসকে (৩৪) ফিরিয়ে ইংল্যান্ড শিবিরকে ফের ধাক্কা দেন অক্ষর পটেল। যদিও রেহান আমেদ ও পোপ বুক চিতিয়ে লড়াই চালান।

পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন