ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ারল্যান্ডের পর এবার ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকামের লজ্জার স্বাদ পেতে হল শ্রেয়স আইয়ারদের। শনিবার (১১ জুলাই ) প্রথমে ব্যাট করে জস বাটলার ও অধিনায়ক হ্যারি ব্রুকের ২৩৩ রানের অনবদ্য পার্টনারশিপের দৌলতে তিন উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ২০১ রান তুলতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। ব্যাট হাতে খানিকটা লড়াই করলেন ঈশান কিশন (৫৬) ও তিলক বর্মা (৫৩) । তবে সেই লড়াই পাহাড়সম রানকে টপকে জয় ছিনিয়ে আনার জন্য যথেষ্ট ছিল না। ইংল্যান্ডের হয়ে স্যাম কারেন ৩৬ রানে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।

জয়ের জন্য  পাহাড় সমান রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন বৈভব সূর্যবংশীর জায়গায় দলে ফেরা সঞ্জু স্যামসন। তবে অন্যপ্রান্তে থাকা অভিষেক শর্মা এদিনও ব্যর্থ হন। তৃতীয় ওভারে জোফ্রা আর্চারের বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। তিন নম্বরে নামা ঈশান কিশনও শুরু থেকে হাত খুলে খেলতে থাকেন। তবে দ্বিতীয় উইকেটে সঞ্জু ও ঈশান দলকে বড় রানের পার্টনারশিপ উপহার দিতে পারেননি। ষষ্ঠ ওভারে বল করতে এসে স্যাম কারেন সঞ্জুকে ফিরিয়ে ৩০ রানের জুটি ভাঙেন। ১৪ বলে ২৭ রান করে ফেরেন সঞ্জু। পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় ২ উইকেটে ৬৫। এর পর ঈশান কিশন ও শ্রেয়স আইয়ার জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। দুই ব্যাটারই মারমুখী মেজাজে খেলে ইংলিশ বোলারদের মনোবল ভাঙার চেষ্টা চালান। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ২ উইকেটে ১১০ রান।

জলপানের বিরতির পরের ওভারের প্রথম বলেই ধাক্কা খায় ভারত। লিয়াম ডসনের বলে স্যাম কারেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শ্রেয়স আইয়ার (১৬ বলে ২৮)। ভেঙে যায় ৫৫ রানের পার্টনারশিপ।  ভারত অধিনায়ক সাজঘরে ফেরার পরেই নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ঈশান। কিন্তু অতি আগ্রাসী হতে গিয়ে বেশিদূর এগোতে পারেননি। আদিল রশিদের বলে ফিল সল্টের তালুবন্দি হয়ে ফিরে যান। আউটের আগে ৩৫ বলে সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে করেন ৫৬।  ঈশান ফেরার পর তিলক বর্মা ও শিবম দুবে পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। আগ্রাসী মেজাজে খেলে ইংলিশ বোলারদের মনোবল ভাঙার চেষ্টা করেন তিলক। ১৬তম ওভারে আক্রমণে এসে শিবমকে (১০ বলে ১৪) ফিরিয়ে ৩১ রানের জুটি ভাঙেন স্যাম কারেন। জয়ের জন্য আস্কিং রান রেট বাড়তে-বাড়তে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ২৫ বলে ৫৩ রান করে জশ টংয়ের বলে ফিরে যান তিলক বর্মা। পরের বলে সূর্যাংশ শেড়গেকে (৬ বলে ৭) ফিরিয়ে দেন স্যাম কারেন। শেষ ওভারে অক্ষর পটেলকে (৩) ফিরিয়ে দেন আদিল রশিদ। ২০১ রানেই থেমে যায় ভারতের দৌড়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান